Tuesday, April 14, 2026

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল আইপ্যাক-ইডি মামলার শুনানি

Date:

Share post:

আরও একবার সুপ্রিম কোর্টে ঝুলে রইল আইপ্যাক-ইডি মামলার শুনানি। পরপর দুই সপ্তাহে একই ভাবে কোনও পর্যবেক্ষণ সুপ্রিমকোর্ট (Supreme Court) থেকে এই মামলায় পাওয়া গেল না। তবে এবার তৃণমূলের তরফে আইনজীবী কপিল সিব্বলের (Kapil Sibal) শারীরিক অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। কেন্দ্রের সলিসিটর জেনারেলের (SG) তরফেও এই আবেদনে সাড়া দেওয়া হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আইপ্যাকে (IPAC) ইডি-র হানার (ED raid) মামলাটি ওঠে। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তরফে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে জারি করা হলফনামার উত্তর দেওয়ার কথা ছিল। নির্বাচনের আগে দলীয় কাজের সঙ্গে যুক্ত সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি চালানোর এক্তিয়ার ইডি-র রয়েছে কি না, সেই প্রশ্ন তোলা হয় তৃণমূলের তরফে।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি: অপেক্ষা ইডি-র উত্তরের

মঙ্গলবারের শুনানিতে সেই উত্তর দেওয়ার কথা ছিল ইডি-র আইনজীবীর তরফে। কিন্তু আইনজীবী কপিল সিব্বলের (Kapil Sibal) অসুস্থতার কারণে সেই শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানির দিন ১৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

Related articles

তল্লাশি শুধু তৃণমূলের! Whatsapp  সার্কুলার নিয়ে বিজেপির নির্লজ্জতার পর্দাফাঁস

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কার্যত সব নির্লজ্জতাকে ছাপিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা দখল করতে এসআইআর...

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...