Tuesday, February 10, 2026

সুপ্রিম নির্দেশ মেনে SIR-এর সময়সীমা বাড়ালো কমিশন, ২৮ তারিখ চূড়ান্ত তালিকা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর নয়া জারি করা করল সময়সূচি জাতীয় নির্বাচন কমিশনের (ECI)। রাজ্যে এস আই আর  প্রক্রিয়া সংক্রান্ত শুনানি, দাবি ও আপত্তি নিষ্পত্তির সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট (Supreme Court) যে নির্দেশ দিয়েছে, তা সম্পূর্ণ অনুসরণ করতে বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে নোটিশ সংক্রান্ত শুনানি শেষ করতে হবে
  • ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে
  • ২৫ ফেব্রুয়ারির মধ্যে পোলিং স্টেশনের র‍্যাশনালাইজেশন সম্পন্ন করতে হবে
  • ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকার হেলথ প্যারামিটার যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে
  • ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে

নির্দেশিকা অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নোটিশ (Notice) পাঠানো, দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারির পর অন্তত আরও এক সপ্তাহ চালিয়ে যেতে হবে। ওই সময়ের মধ্যে ইআরও এবং এইআরও-দের নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে।প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে।  যাঁদের কাছে নোটিশ পৌঁছেছে, তাঁরা এসআইআর নোটিসে উল্লেখ থাকা যে কোনও বৈধ নথির উপর নির্ভর করতে পারবেন। আদালতের ১৯ জানুয়ারির নির্দেশে উল্লেখিত নথিগুলিও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং ইআরওরা আপত্তি নিষ্পত্তির সময় সেগুলি বিবেচনা করবেন। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত বিধি অনুযায়ী যাঁরা আপত্তি জমা দেবেন, তাঁদের নথিও সমানভাবে যাচাই করতে হবে। ব্যক্তিগত শুনানিতে হাজির না হলেও, যথাযথ কর্তৃপক্ষের জারি করা নথি থাকলে তা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে।

সুপ্রিম কোর্টের ধার্য করা সময়সীমা  কঠোরভাবে মেনে ERO ও ARO-দের কাজ করতে হবে। নির্ধারিত সময়সীমা থেকে কোনও বিচ্যুতি হলে তা গুরুতরভাবে দেখা হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ওয়াশিংটনের সিলমোহর: চিন-ভিয়েতনামকে টেক্কা দিয়ে আমেরিকার ঘরে ভারত

আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। দীর্ঘ প্রতীক্ষিত ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে...

কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মিছিল

কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ঢাক। সেই কর্মসূচির সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মতলা লেলিন...

হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্য ভবনে খুলল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 

রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোর ওপর নজরদারি আরও কড়া করতে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। এবার...

সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে AI ব্যবহারে জোর ভারতের

সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence in India) প্রাতিষ্ঠানিক ব্যবহার জোরদার করছে ভারত সরকার। এই উদ্যোগের...