Tuesday, May 5, 2026

বাংলা বলায় খুন আরও এক শ্রমিক! পুরুলিয়ার যুবকের মৃত্যু মহারাষ্ট্রের পুনেতে

Date:

Share post:

এক ভয়ঙ্কর হিংসার শিকার হয়ে বাংলার বহু মানুষ বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল পুরুলিয়ার (Purulia) কুড়মি সম্প্রদায়ের এক যুবক। বাংলা বলায় বিজেপি শাসিত মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল সুখেন মাহাত নামে এক যুবককে। খবর পেয়ে বুধবার রাতেই মৃত পরিযায়ী শ্রমিকের (migrant labour) পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

পুরুলিয়ার বরাবাজার থানার (Barabajar police station) টোনা বংদি গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো তাঁর দুই ভাইয়ের সঙ্গে মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তাঁরা একটি কারখানায় শ্রমিক হিসাবে নিযুক্ত ছিলেন। দুদিন আগে কাজ যাওয়ার পরে ফিরে না আসায় তাঁর দুই ভাই তাঁর খোঁজ শুরু করে। কিন্তু ফোনেও তাকে পাওয়া যায়নি। পরে পুলিশ সেই ফোন থেকে তাঁর ভাইদের তাঁর মৃত্যুর খবর দেয়।

আরও পড়ুন : উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

পরে বীভৎসভাবে খুন হওয়া সুখেনের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই আরও বেশি আতঙ্ক ছড়ায় বরাবাজার এলাকায়। সুখেনের দুই ভাইয়ের মতো আরও বহু যুবক যাঁরা ওই এলাকারই বাসিন্দা, তাঁরা মহারাষ্ট্রের (Maharashtra) বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকের (migrant labour) কাজ করেন। বাংলায় বলায় সুখেনের এই পরিণতি হওয়ার পরে তাঁদের পরিবারের মধ্যেই ভয় ছড়িয়েছে।

Related articles

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...