Tuesday, June 16, 2026

পদ্মাপারের ভোটে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিএনপি, বিরোধী আসনে জামাত!

Date:

Share post:

আওয়ামি লিগ বিহীন বাংলাদেশে তীব্র উত্তেজনা আর আতঙ্ক নিয়েই বৃহস্পতিবার ভোট দিয়েছেন প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা (Bangladesh election)। জামাত না বিএনপি, পাল্লা ভারী কার? শুক্রবার সকাল আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিএনপি (BNP)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ কার্যকরী করতে ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। সাড়ে চারটে পর্যন্ত ভোটদান পর্ব চলে। তারপর থেকেই শুরু হয় গণনা। বাংলাদেশ জাতীয় দলের তরফে ভোট কেনা, কেন্দ্র দখল ও সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ আনা হলেও দিনশেষে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা জামাতের থেকে অনেকটাই বেশি। ২৮৩ টি আসনের ফলাফল স্পষ্ট। বিএনপি এগিয়ে ২০৩ আসনে। জামাত পেয়েছে মাত্র ৬৪।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়ে ৪৭. ৯১ শতাংশ। ঢাকা এবং সিলেটে ভোটের হার যথেষ্ট কম। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কুমিল্লা-৪ আসনে ১ লক্ষ ৪৬ হাজার ভোটে জয়ী জাতীয় নারগিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লা। কিশোরগঞ্জ-৫ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবর রহমান। জামাতের মহম্মদ রমজান আলি ও বিএনপির সৈয়দ এহসানুল হুদাকে পরাজিত করেন তিনি। ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়ী খালেদা পুত্র তথা বিএনপি সভাপতি তারেক রহমান। জয়ী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামও। ২৯৯ (মোট আসন ৩০০) আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে BNP প্রার্থীরা জয়ী। এক প্রকার স্পষ্ট হয়ে গেছে যে হাসিনাহীন বাংলাদেশে বিরোধী আসনে বসতে চলেছে জামাত।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...