Friday, April 17, 2026

আজ কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট, নাগরিক পরিষেবায় নজর মেয়রের

Date:

Share post:

শুক্রবার দুপুরে কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট (KMC budget) পেশ করতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এটি কেএমসির (Kolkata municipal Corporation) চলতি বোর্ডের শেষ বাজেট হতে চলেছে। কারণ এ বছর ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি পুরসভার নির্বাচন। তাই শহরবাসীর জন্য এ বছরের বাজেটে বেশ কিছু চমক থাকবে বলেই মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রে খবর, নগর পরিষেবাকে আরও কার্যকরী ও আকর্ষণীয় করে তুলতে পরিকাঠামো উন্নয়নে ব্যয় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বস্তি উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, নিকাশি ব্যবস্থার উন্নতি, পানীয় জলের নতুন প্রকল্প, আধুনিক পার্কিং ব্যবস্থা, হোর্ডিং ও বিজ্ঞাপন ব্যবস্থার আধুনিকীকরণ এবং দূষণ নিয়ন্ত্রণ সহ একাধিক নাগরিক পরিষেবার ক্ষেত্রেও বড় কোনও ঘোষণা হয় কিনা সেদিকে নজর মহানগরের বাসিন্দাদের।শুক্রবার পুরসভার বাজেট পেশ হলেও এই অধিবেশনের উপর আলোচনা ও পর্যালোচনা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) এবং ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ফের ‘টক টু মেয়র’ (Talk to Mayor) কর্মসূচি হবে।

 

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...