Saturday, February 14, 2026

সূচনা পর্বের আগেও তুমুল জটিলতা, অনেক প্রশ্ন নিয়েই শুরু হচ্ছে ISL

Date:

Share post:

শনিবার থেকে শুরু হচ্ছে আইএসএল(ISL)। কিন্তু জটিলতা যেন কিছুতেই মিটেও মিছে না। এআইএফএফের(AIFF) একাংশ, ক্লাবগুলি এবং অবশ্যই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিরলস প্রচেষ্টায় অবশেষে মাঠে ফিরছে দেশের সর্বোচ্চ লিগ। চার্চিলকে কেন্দ্র করে ক্লাব জোটে ভাঙন ধরেছে। তাও আবার লিগ শুরুর দিনে।

একদিন আগেই ফেডারেশনের কর্মসমিতিতে সর্ব সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চার্চিল ব্রাদার্সকে এই মরশুমের আইএসএলে অন্তর্ভুক্ত করা হবে না।২৪ ঘন্টা কাটতে না কাটতেই নাটকীয় পট পরিবর্তন।চার্চিলকে আইএসএলে অন্তর্ভুক্ত করার আবেদন করে চিঠি এফসি গোয়া এবং স্পোর্টিং ক্লাব দিল্লির,আরও কিছু ক্লাবও এর সমর্থনে চিঠি দিতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু ক্লাব জোটের মধ্যে এই নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। আইএসএলের পরিচালন কমিটি থেকে সুনন্দ পুস্কর এবং ধ্রুব সুদ পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

আইএসএল ২০২৫-২৬ মরশুম শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে, ১৪টি ক্লাব একজোট হয়ে লিগের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটিকে সাসপেন্ড করেছে। কমিটির সদস্যদের পদত্যাগের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে লিগের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ৭৫% ক্লাবের সম্মতি বাধ্যতামূলক। যদিও আজ নির্ধারিত সময়েই শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচ।

লিগ শুরু হচ্ছে , অবশ্য থাকছে অনেক প্রশ্ন। যেমন, এখনও গঠিত হয়নি লিগের গভনিং কমিটি, বরং ক্লাবজোটের যে তিনি কর্তা অস্থায়ীভাবে লিগ পরিচালনার কাজ করছিলেন, সেখান থেকে দু’জন, এসসি দিল্লির ধ্রুব ও এফসি গোয়ার রবি পুষ্কর গতকালই পদত্যাগ করেছেন, নর্থইস্টের মন্দার তামানে আপাতত একমাত্র সদস্য। ক্লাবগুলি, লিগে অংশ নেওয়ার জন্য এআইএফএফের চ্যার্টারে এখনো সই করেনি, অনেক ক্লাবই খোলাখুলি বলে দিচ্ছে অংশগ্রহণের জন্য এক কোটি টাকা তারা দিতে পারবে না, সেক্ষেত্রে লিগ চালাতে এআইএফএফ অর্থসংস্থান কিভাব করে সেটাও দেখার।

মোহনবাগান-কেরল ব্লাস্টার্স ম্যাচে কড়া নিরাপত্তা থাকছে যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর জুড়ে। মোহনবাগান সমর্থকেরা দলের পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে যে কোন গেট দিয়েই ঢুকতে পারবেন। শুধুমাত্র ব্যানার বা ফেস্টুন নিয়ে ঢুকতে হলে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর থাকছে বিশেষ বাসের ব্যাবস্থা।

spot_img

Related articles

স্বাস্থ্য পরিষেবায় AI-এর ব্যবহার বাড়াচ্ছে কেন্দ্র

স্বাস্থ্য পরিষেবায় AI ব্যবহারে জোর বাড়াচ্ছে কেন্দ্র সরকার। স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি কমানো, দ্রুত রোগনির্ণয়, চিকিৎসা ব্যবস্থার লক্ষ্যে একাধিক...

আদালত পরিসর পরিষ্কার রাখতে সহযোগিতা করুন: আবেদন সুপ্রিম কোর্টের!

গুটখা-জনিত সমস্যায় জর্জরিত দেশ। রাস্তা-ঘাট-ব্রিজ-মেট্রো স্টেশন সর্বত্র গুটখার পিক। বাদ যায়নি সুপ্রিম কোর্টও। দেশের প্রধান বিচারপতিও হেঁটে যাচ্ছেন...

পরিকল্পিত ‘এমার্জেন্সি’ ল্যান্ডিং রানওয়ে অসমে: উদ্বোধন প্রধানমন্ত্রীর

পরিকাঠামোর দিক থেকে দেশকে বিরাট উচ্চতায় নিয়ে যাওয়ার দাবি করা বিজেপির কেন্দ্রের সরকার উত্তর-পূর্ব ভারতে প্রথম একটি জাতীয়...

পান্নুন হত্যা-ষড়যন্ত্রে ভারতের সরকারি আধিকারিকের হাত! নিখিলের বয়ানে চাঞ্চল্য

বারবার নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে খালিস্তানি জঙ্গি গুরপতওয়ন্ত সিং পান্নুনের উপর হামলার ঘটনায়। একদিকে আমেরিকা, অন্যদিকে...