Saturday, February 14, 2026

চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার! আশঙ্কাজনক ৫

Date:

Share post:

মেট্রোর নির্মীয়মান পিলার ভেঙে পড়ল চলন্ত গাড়ির উপর। ঘটনায় এখনও পর্যন্ত ৪-৫ জন আহত হয়েছে। প্রত্যেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) কেন্দ্র সরকারের গর্বের মেট্রো নিয়ে যে বিপুল প্রচার চালানো হয়, তার মাশুল দিতে হল সাধারণ খেটে খাওয়া মানুষকে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুলুণ্ড এরিয়াতে।

মুম্বইয়ের (Mumbai) এই এলাকায় নতুন মেট্রো তৈরি করা হচ্ছিল। এদিন নির্মীয়মাণ সিমেন্টের একটি পিলার ভেঙে পড়ে লাল বাহাদুর শাস্ত্রী রোডের উপর। ঠিক সেই সময়েই ব্যস্ত রাস্তা দিয়ে একাধিক যান চলাচল করছিল। এক চলন্ত অটোর পিলারটি ধসে পড়ে আহত হয়েছে অটোতে থাকা ৫ জন যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আরও পড়ুন: ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি! আশঙ্কাজনক ৩

ঘটনার পর বিএমসি জানিয়েছে, “আজ দুপুর ১২.২০ মিনিটে মুলুন্ড (পশ্চিম) এর এলবিএস রোডে জনসন অ্যান্ড জনসন কোম্পানির কাছে মেট্রো পিলারের একটি অংশ ভেঙে পড়ে। নির্মাণকাজ চলাকালীন সিমেন্টের মেট্রো পিলারের একটি অংশ ভেঙে একটি রিকশার উপর পড়ে। মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্মী, ওয়ার্ড কর্মী এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ”

spot_img

Related articles

স্বাস্থ্য পরিষেবায় AI-এর ব্যবহার বাড়াচ্ছে কেন্দ্র

স্বাস্থ্য পরিষেবায় AI ব্যবহারে জোর বাড়াচ্ছে কেন্দ্র সরকার। স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি কমানো, দ্রুত রোগনির্ণয়, চিকিৎসা ব্যবস্থার লক্ষ্যে একাধিক...

আদালত পরিসর পরিষ্কার রাখতে সহযোগিতা করুন: আবেদন সুপ্রিম কোর্টের!

গুটখা-জনিত সমস্যায় জর্জরিত দেশ। রাস্তা-ঘাট-ব্রিজ-মেট্রো স্টেশন সর্বত্র গুটখার পিক। বাদ যায়নি সুপ্রিম কোর্টও। দেশের প্রধান বিচারপতিও হেঁটে যাচ্ছেন...

পরিকল্পিত ‘এমার্জেন্সি’ ল্যান্ডিং রানওয়ে অসমে: উদ্বোধন প্রধানমন্ত্রীর

পরিকাঠামোর দিক থেকে দেশকে বিরাট উচ্চতায় নিয়ে যাওয়ার দাবি করা বিজেপির কেন্দ্রের সরকার উত্তর-পূর্ব ভারতে প্রথম একটি জাতীয়...

পান্নুন হত্যা-ষড়যন্ত্রে ভারতের সরকারি আধিকারিকের হাত! নিখিলের বয়ানে চাঞ্চল্য

বারবার নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে খালিস্তানি জঙ্গি গুরপতওয়ন্ত সিং পান্নুনের উপর হামলার ঘটনায়। একদিকে আমেরিকা, অন্যদিকে...