Friday, April 17, 2026

কমছে শীতের অনুভূতি, আগামী সপ্তাহের আরও বাড়বে তাপমাত্রা!

Date:

Share post:

বিদায় নিচ্ছে শীত, সকাল সন্ধ্যায় কমছে ঠান্ডা অনুভূতি। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে আগামী সপ্তাহে আরও বাড়তে চলেছে তাপমাত্রা। শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭- ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

উত্তর থেকে দক্ষিণ সর্বত্র হালকা কুয়াশা বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশা সম্ভাবনা বেশি । পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উষ্ণতা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু থেকে তিন ডিগ্রি করে ঊর্ধ্বমুখী হবে পারদ।

 

Related articles

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...

কেরালমের ভোট পরিসংখ্যান কোথায়: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে তৃণমূল

নির্বাচন হয়ে গিয়েছে ৯ এপ্রিল। অথচ বিরোধী রাজ্য কেরালমের ভোট পরিসংখ্যান এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। চলতি বিধানসভা...

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

বিশ্ব অর্থনীতির ‘সুপার পাওয়ার’ হওয়ার হাঁকডাক আর তর্জন-গর্জন কি তবে শুধুই প্রচারের ফানুস? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিকতম...