Saturday, February 14, 2026

বাংলা বলায় খুন জেলার ছেলে: প্রতিবাদে, মিছিলে সরব পুরুলিয়া

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা বিরোধী ও বাঙালির প্রতি ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে, তার শিকার পুরুলিয়ার সুখেন মাহাত। শুক্রবারই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে যেভাবে বাঙালির প্রতি হিংসা প্রবল আকার ধারণ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদের (protest) পথ নির্দেশ করেন। দলীয় নির্দেশ মেনে শনিবার পুরুলিয়া (Purulia) জুড়ে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। কাশীপুর থেকে বরাবাজার, পুরুলিয়া টাউন থেকে ঝালদা, বাঘমুন্ডি থেকে মানবাজার – সর্বত্র শনিবার ছিল প্রতিবাদ ও ধিক্কার মিছিল। বিকাল ৩টে থেকে ৪টে – পুরুলিয়ার প্রায় প্রতিটি প্রান্ত বাংলা বিদ্বেষের বিরোধিতায় সরব হয়ে ওঠে।

আরও পড়ুন : সুখেন-খুনে শাস্তির দাবিতে মিছিলের ডাক অভিষেকের, শাহ-ফড়নবিশকে চিঠি লেখার আর্জি সব দলের কাছে

বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) পুরুলিয়ার (Purulia) ছেলে সুখেন মাহাতো খুনের (migrant labour murder) ঘটনায় জেলার প্রতিটি প্রান্তে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। প্রতিটি জায়গাতেই বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া দাবি করেন, সুখেন মাহাতোর হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলবে। অন্যদিন কাশীপুরের মিছিলে ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা। বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকের প্রতিবাদ মিছিলে ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো-সহ স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা। প্রতিবাদ মিছিলে পা মেলান শান্তিরাম মাহাতো, রাজীবলোচন সরেনরাও।

spot_img

Related articles

ভোটের মুখে ফের রদবদল রাজ্য পুলিশে, দক্ষিণবঙ্গের নতুন দায়িত্বে রাজীব মিশ্র 

রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের বড়সড় রদবদল ঘটাল নবান্ন। শনিবার এক নির্দেশিকা জারি করে একাধিক এডিজি, আইজিপি, ডিআইজি এবং...

কিশোরী ‘আত্মহত্যায়’ কোরিয়ার যোগ! কেরালা পুলিশের তদন্তে মারণ সাইবার ফাঁদের ইঙ্গিত

কোনও চ্যাট বা মেসেজ নেই। কোনও যোগাযোগের সূত্র নেই। তা সত্ত্বেও কোরিয়ার প্রেমিককে ভালোবেসে আত্মঘাতী কেরালার (Kerala) ১৬...

আইনি জটে ধনুষ, ক্ষতিপূরণ দিতে হবে ২০ কোটি টাকা

বড়সড় আইনি জটে জর্জরিত দক্ষিণ ভারতের জনপ্রিয় মেগাস্টার ধনুষ। বহুদিন ধরেই একটি চলচ্চিত্র প্রকল্প অর্ধেক শ্যুটিং করে আটকে...

ISL: প্রথম ম্যাচেই স্বস্তির জয়, উন্নতির বার্তা দিলেন লোবেরা

জয় দিয়ে আইএসএল(ISL) অভিযান শুরু করল মোহনবাগান(Mohunbagan)। কেরল ব্লাস্টার্সকে হারাল ২-০ গোলে । তিন পয়েন্ট পেলেও মোহনবাগানের(Mohunbagan) খেলা...