Sunday, February 15, 2026

গাজা নিয়ে জুরি বোর্ডের ‘অযৌক্তিক মন্তব্য’, বার্লিন ফেস্টিভাল ‘বয়কট’ বুকারজয়ী অরুন্ধতীর!

Date:

Share post:

বার্লিন চলচ্চিত্র উৎসবে (Berlin film festival) গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য। সাত সদস্যের জুরি বোর্ডের তরফে বলা হয়েছে গাজার পরিস্থিতি নিয়ে সিনেমা নির্মাতাদের মাথা ঘামানো উচিত নয়। এতে বেজায় চটেছেন বুকারজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায় (Arundhati Roy)। এমনকি বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে সরে আসার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

বার্লিনের ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্স (German director Wim Wenders) রাজনৈতিক সিনেমা বানানোর বিরোধিতা করেন। স্পষ্ট বলেন, রাজনীতি সিনেজগতের মানুষের কাছে প্রতিপক্ষ। জনগণের জন্য কাজ করতে হবে, রাজনীতিবিদদের জন্য নয়। আরেক জুরি সদস্য ইভা পুশচিনস্কা (Jury member Ewa Puszczynska) বলেন, ইজরায়েল না প্যালেস্টাইন, কাকে সমর্থন করছে সরকার তা নিয়ে পরিচালকদের থেকে জানতে চাওয়াটা ‘অন্যায়’। এরপরই আন্তর্জাতিক পরিচালকদের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ভারতীয় সাহিত্যিক। সরাসরি জার্মানি ও আমেরিকাকে কাঠগড়ায় তুলে ‘দ্য গড অফ স্মল থিংস’-এর লেখিকার কথায়, ‘আমি হতবাক এবং বিরক্ত। আমার বিশ্বাস গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের তাঁদের সাধ্যমতো চেষ্টা করে যাওয়া উচিত। আমি স্পষ্টভাবে বলতে চাই, গাজায় যা হচ্ছে, হয়ে চলেছে তা হল ইজরায়েলের দ্বারা প্যালেস্তিনীয় জনতার হত্যা!এই যুদ্ধকে আমেরিকা এবং জার্মানির প্রশাসন, পাশাপাশি ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ সমর্থন করেছে এবং আর্থিক সাহায্যও করেছে। যার ফলে তারাও এই অপরাধে জড়িত।’

চলতি বছরের বার্লিন চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে অরুন্ধতীর লেখা চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ (In Which Annie Gives It to Those Ones) প্রদর্শিত হওয়ার কথা। কিন্তু তিনি এই ফেস্টিভ্যাল থেকে সরে আসায় ‘উৎসব এক প্রাজ্ঞ ব্যক্তির অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে’ বলে মন্তব্য করেছে চলচ্চিত্র উৎসব কমিটি।

spot_img

Related articles

তারেকের শপথে অনুপস্থিত মোদি! প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা

সেজে উঠছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথের আগে বৈদেশিক সম্পর্ককেও হাতে রাখছেন তারেক রহমান (Tarique Rahman)।...

প্রেমের ‘খলনায়কে’র ক্ষমাপ্রার্থনা: ভ্যালেন্টাইনস ডে-তে অপ্রত্যাশিত স্বীকারোক্তি দিলীপ তাহিলের

ভ্যালেন্টাইনস ডে মানেই গোলাপ, চকলেট আর “আই লাভ ইউ”-এর বন্যা। কিন্তু এ বছরের ভালোবাসার মরশুমে হঠাৎই এক চমক!...

সূর্য-সলমনদের মহারণের আগেই ২২ গজে পাক বধ, দাপুটে জয় ভারতীয় মহিলাদের

টি২০ বিশ্বকাপে (Men’s T20 World Cup) মহারণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান(India vs Pakistan)। মেগা ম্যাচের কয়েক ঘণ্টা...

অ্যাডমিট নিয়েও বোর্ডের পরীক্ষায় বসলেন না বৈভব, নেপথ্যে রয়েছে কোন কারণ?

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটের ২২ গজে একাধিক পরীক্ষা দিয়েছেন, কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলেন না বৈভব...