Monday, June 22, 2026

ভারতীয় শিবিরে অশান্তি! জয়ের পরেও সতীর্থের উপর রেগে আগুন পাণ্ডিয়া

Date:

Share post:

পাকিস্তানকে হেলায় হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার আটে স্থান নিশ্চিত করে ফেলেছে ভারত। কিন্তু তার পরেও টিম ইন্ডিয়ার অন্দরে অশান্তির চোরা স্রোত। প্রকাশ্যে সতীর্থকে তোপ দাগলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ভারত-পাক ম্যাচ শেষে দেখা গেল কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উপর চটেছেন পাণ্ডিয়া(Hardik Pandya)।

পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারে বল করছিলেন হার্দিক। তখন ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির দস্তানায় বল লাগে। কিন্তু উইকেটরক্ষক ঈশান সেই ক্যাচ তালুবন্দি করতে পারলেন না। পরের বলে আবার বড় শট মারার চেষ্টা করেন আফ্রিদি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন কুলদীপ, সেই ক্যাচ ধরেও ফস্কালেন কুলদীপ, এমনকি বল তাঁর তালুতে লেগে ছিটকে বাউন্ডারির বাইরে চলে যায়।

ম্যাচ জয়ের পরও রাগ কমেনি হার্দিকের। ভারতীয় ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে হাল মেলাচ্ছেন তখন হার্দিককে দেখা গেল কুলদীপকে তুমুল ধমক দিচ্ছেন। বাধ্য ছেলের মতো মন দিয়ে শুনছিলেন কুলদীপ। পরে অবশ্য রিঙ্কু সিং গিয়ে পাণ্ডিয়াকে সেই জায়গা থেকে সরিয়ে আনেন। সূত্রের খবর অধিনায়ক সূর্যও খুব একটা খুশি নন ক্যাচ ফস্কানোর ঘটনায়।

ম্যাচ জিতলেও ক্যাচ ফস্কানোর বহর চিন্তায় রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। কারণ সুপার ৮ ম্যাচে ক্যাচ ফস্কানোর রোগ জারি থাকলে তা সমস্যার হতে পারে।

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...