Monday, February 16, 2026

ইডেনে ম্য়াচ চলাকালীন দুর্ঘটনা, বলের আঘাতে গুরুতর আহত দর্শক

Date:

Share post:

ইডেনে টি২০ বিশ্বকাপ(T20 World Cup) ম্যাচ চলাকালীন দুর্ঘটনা। সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইডেনে(Eden) মুখোমুখি হয় ইংল্যান্ড-ইতালি। কিন্তু খেলা চলাকালীন গুরুতর আহত হলেন এক দর্শক। আহত দর্শককে নিয়ে যাওয়া হল এসএসকেএমে(SSKM)।

ইতালির বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্রিটিশ ব্যাটারের মারা বল দর্শকাসনে বসা এক মহিলার চোখে পড়ে। প্রবল রক্তপাত হয়। জানা গিয়েছে আহত দর্শকের নাম মল্লিকা মণ্ডল। তিনি বেহালার পাঠক পাড়ার বাসিন্দা। তাঁর বয়স ৫৮। তিনি এল ব্লকের গ্লাল্যারিতে বসে খেলা দেখছিলেন।

ইংল্যান্ড ব্যাটারের একটি শট মারেন ছয়, সেই বল গ্যালারিতে বসে থাকা দর্শকের চোখে এসে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁর পাশে থাকা দর্শকরা পুলিশকে খবর দেয়। পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা আসেন তাঁকে শ্রশ্রুষা করেন। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের প্রাথমিক অনুমান তাঁর আঘাত বেশ গুরুতর।

সোমবার ইডেনের ছবি কিছুটা হলেও বদলে যায়। দেদারে বিক্রি হয় টিম ইন্ডিয়ার জার্সি। একইসঙ্গে বিকোয় পতাকা, হেড ব্যান্ড এবং তেরঙ্গার রঙের চুল। ‘আই লাভ ইন্ডিয়া’ লেখা হেডব্যান্ডে দেখা যায় খুদে ক্রিকেট ভক্তদের। পাকিস্তানের বিরুদ্ধে জয়ে সুপার এইটে চলে গিয়েছে সূর্যকুমার যাদবরা‌।

spot_img

Related articles

লাল হলুদের প্রথম একাদশে সাউল, টিফোতে গর্বের ইতিহাস সমর্থকদের

আইএসএলের (ISL) প্রথম ম্যাচ খেলতে নামল ইস্টবেঙ্গল(East Bengal)। নর্থইস্ট দলের বিরুদ্ধে ম্যাচে জল্পনা কাটিয়ে দলে থাকলেন সাউল ক্রেসপো।...

I.N.D.I.A.-র নেতৃত্বে উপযুক্ত ‘মুখ’ মমতা! মন্তব্য মনমোহনের উপদেষ্টা বারুর

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে একমাত্র 'উপযুক্ত' মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের...

অভিষেকের সাহায্যে আপ্লুত: দুবাই পৌঁছে ধন্যবাদ-কৃতজ্ঞতা অঙ্কিতার, সাক্ষাৎ চান প্রিয় ‘দিদি’-‘দাদা’র সঙ্গে

পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল কাঁথির তরুণী সঙ্গীতশিল্পী অঙ্কিতা প্রধানের (Ankita Pradhan)। তবে শেষ...

অভিষেকের সেবাশ্রয় ২-এর উদ্যোগে বিনামূল্যে স্বচ্ছ হল বয়স্কদের দৃষ্টি

নিজের লোকসভা এলাকার মানুষের জন্য 'সেবাশ্রয়' কর্মসূচি চালু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ...