Friday, June 19, 2026

বিচ্ছেদের জল্পনা সরিয়ে এবার স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা গায়িকা দেবলীনার

Date:

Share post:

জনপ্রিয় গায়িকা ও সমাজমাধ্যম প্রভাবী দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন নিয়ে গত দেড় মাস ধরে টলিপাড়ায় জল্পনার অন্ত নেই। মানসিক টানাপোড়েন থেকে আত্মহত্যার চেষ্টার মতো চরম পদক্ষেপের রেশ কাটিয়ে শিল্পী যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন, তখনই সামনে এল এক নতুন তথ্য। জল্পনা চললেও দেবলীনা বিচ্ছেদের মামলা করেননি, বরং স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে সোনারপুর থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গায়িকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রবাহকে থানায় তলব করা হয়েছিল। খবর অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়ে তিনি থানায় হাজিরাও দিয়েছেন। পুলিশ আধিকারিকদের দাবি, তদন্তে প্রবাহ ও তাঁর পরিবার সম্পূর্ণ সহযোগিতা করছেন। আপাতত বিষয়টি আদালতের দোরগোড়া পর্যন্ত না পৌঁছলেও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

মাস দেড়েক আগে শোওয়ার ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল দেবলীনাকে। অভিযোগ উঠেছিল, ঘুমের ওষুধ খেয়ে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেই যাত্রায় রক্ষা পেলেও তারপর থেকেই স্বামী প্রবাহর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। বর্তমানে গায়িকা তাঁর স্বামীর সঙ্গে থাকছেন না। নিজের জন্য একটি আলাদা ফ্ল্যাট কিনেছেন বলেও ঘনিষ্ঠ মহলের খবর।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে দেবলীনা বা তাঁর মা এখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। গায়িকা এখন শো এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাইছেন। তবে বিচ্ছেদের পথে না হেঁটে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করার মাধ্যমে দেবলীনা কোন ইঙ্গিত দিচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। অনুরাগীদের মনে প্রশ্ন, ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? সেই উত্তরের অপেক্ষায় এখন সবাই।

আরও পড়ুন – মীনা দেবী-মহেশের বিতণ্ডায় উত্তপ্ত পুরসভায় বাজেট অধিবেশন, মালা-দেবাশিসের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...