Monday, June 22, 2026

কৌটোয় যত্নে আগলে ‘মায়ের স্মৃতি’, আবেগপ্রবণ মমতা

Date:

Share post:

রাজনীতির ময়দান আর প্রশাসনিক ব্যস্ততার মাঝেও তিনি আদতে এক ঘরোয়া মেয়ে। যাঁর পৃথিবীর কেন্দ্রে ছিলেন কেবল মা। সোমবার এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের সেই অন্দরমহল খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, মা গায়ত্রী দেবী তাঁকে যে যৎসামান্য টাকা হাতখরচ হিসেবে দিতেন, আজও তা অমূল্য সম্পদ হিসেবে আগলে রেখেছেন তিনি। তাঁর কাছে ওই টাকা কেবল মুদ্রা নয়, বরং মায়ের আশীর্বাদ।

মমতা জানান, তিনি যখনই বাড়ির বাইরে যেতেন, মা নিজের সাধ্যমতো তাঁর হাতে কিছু টাকা গুঁজে দিতেন। রাজ্যের মধ্যে কোথাও যাওয়ার থাকলে পাঁচ টাকা, ভিন রাজ্যে গেলে দশ টাকা। আর দিল্লি বা বিদেশের সফরের ক্ষেত্রে সেই বরাদ্দ বেড়ে দাঁড়াত একশো টাকায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘মা বাইরে যাওয়ার সময় টাকা দিতেন। নিজের যতটা সাধ্য তার মধ্যে। রাজ্যের কোথাও গেলে ৫ টাকা, দেশের মধ্যে ১০ টাকা। বিদেশে বা দিল্লি গেলে ১০০ টাকা দিতেন’। সেই সব টাকা আজও পরম মমতায় কৌটোয় ভরে সাজিয়ে রেখেছেন তিনি। মমতার কথায়, আমার সব ভাই-বোনেদের কাছেই মায়ের দেওয়া এমন কিছু টাকা আছে। ওটা মায়ের আশীর্বাদ, মায়ের দান। আমার কাছে চিরকাল সযত্নে থাকবে।

মায়ের সঙ্গে তাঁর আত্মিক বন্ধনের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, জীবনের সব লড়াইয়ে মা ছিলেন তাঁর প্রধান শক্তি। গায়ত্রী দেবী কখনও তাঁকে বকেননি। আজও ঘর থেকে বেরোনোর সময় মায়ের ছবির দিকে না তাকিয়ে এক পা-ও এগোন না তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, মা আমার কাছে হৃদয়ের সবচেয়ে বড় দেবতা। বেরোনোর সময় মায়ের মুখ না দেখে কোথাও বেরোতাম না। রাজনীতির ঊর্ধ্বে এক কন্যার এই আবেগঘন স্মৃতিচারণা এদিন অনেককেই আপ্লুত করেছে।

আরও পড়ুন- এরা কবে যাবে? মমতাকে প্রশ্ন জ্যোতি বসুর! সুভাষের সঙ্গে ‘রাজনৈতিক বৈঠক’

_

_

_

_

_

_

_

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...