Tuesday, April 21, 2026

বাগুইহাটিতে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ নাবালক

Date:

Share post:

বাগুইহাটিতে নাবালিকাকে ধর্ষণের (Minor girl sextual harassments) অভিযোগ! ১১ বছরের এক নাবালিকাকে লাগাতার ধর্ষণ করেছে ৫ নাবালক প্রতিবেশী মিলে। ঘটনায় ৫ জনকেই গ্রেফতার করেছে পুলিশ (POCSO act)।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নাবালিকা। তাঁর শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাঁকে প্রশ্ন করা হয়। এরপর নাবালিকা নিজেই তাঁর উপর হওয়া অত্যাচারের কথা বলে। তাঁর কথার উপর ভিত্তি করে পরিবারের তরফ থেকে বাগুইহাটি থানাতে অভিযোগ দায়ের করা হয়। তারপরেই পুলিশ পাঁচ নাবালককে গ্রেফতার করেছে। আরও পড়ুন: নাবালক সন্তানের অগ্রাধিকার নিয়ে নজিরবিহীন পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের 

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে লাগাতার নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এছাড়াও নাবালিকা যাতে মুখ না খলে সেজন্য তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া হত। ফলে স্বাভাবিকভাবেই নাবালিকা মুখ খুলতে পারেনি। নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে। ৫ নাবালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...