Monday, April 20, 2026

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

Date:

Share post:

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল বেঙ্গল সোসাইটি অফ হেমাটোলজির দশম বার্ষিক সম্মেলন— ‘বেসকন ২০২৬’। দুই দিনব্যাপী এই সম্মেলনে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ও গবেষকদের উপস্থিতিতে উঠে এল রক্ত সংক্রান্ত জটিল রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির নানা দিশা।

এবারের সম্মেলনের মূল ভাবনা ছিল রক্তবিজ্ঞান বা হেমাটোলজির গবেষণালব্ধ জ্ঞানকে কীভাবে আরও কার্যকরভাবে চিকিৎসার কাজে লাগানো যায়। আধুনিক রোগ নির্ণয় ও চিকিৎসার এই মেলবন্ধনে বিশেষ সহযোগী হিসেবে উপস্থিত ছিল কলকাতার স্বনামধন্য রোগ নির্ণয় কেন্দ্র ‘প্রোব ডায়াগনস্টিক’। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ধরনের বিজ্ঞানভিত্তিক মঞ্চে যুক্ত হতে পারা তাঁদের কাছে অত্যন্ত গর্বের। কারণ, নিখুঁত রোগ নির্ণয়ের মাধ্যমেই প্রকৃত চিকিৎসা সম্ভব।

সম্মেলনে উপস্থিত চিকিৎসকরা জানান, রক্তাল্পতা থেকে শুরু করে থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যানসারের মতো কঠিন অসুখের মোকাবিলায় প্রতি মুহূর্তে নতুন প্রযুক্তি আসছে। সেই জ্ঞান একে অপরের সঙ্গে ভাগ করে নিতেই এই বিশেষ প্ল্যাটফর্মের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আগামী দিনে চিকিৎসার গুণগত মানোন্নয়নে এই আলোচনার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আশাপ্রকাশ করেছেন। আধুনিক ইমেজিং প্রযুক্তির ব্যবহার এবং উন্নত ল্যাবরেটরি পরিষেবার মাধ্যমে কীভাবে হেমাটোলজির রোগীদের দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোকপাত করা হয় এই দুই দিনে। সব মিলিয়ে চিকিৎসাবিজ্ঞানের এই মহতী অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গেই সুসম্পন্ন হয়েছে।

আরও পড়ুন- পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

_

_

_

_

_

_

_

Related articles

মৃত্যুর পর পার ৭ সপ্তাহ, কবরস্থ করা যায়নি আয়োতোল্লা আলি খামেনেইয়ের দেহ

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (ali al khamenei)। তারপর কেটে...

৮০০ কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন! হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনে অতি সক্রিয় নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটগ্রহণের আগেই ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন-...

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৮ শিশু

আমেরিকার (America) লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। মৃত ৮ শিশু। মৃতদের বয়স ১ থেকে ১৪ বছর। শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন...

আজ বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল সুপ্রিমোর

এবারের বিধানসভা নির্বাচনে ২৩ মার্চ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল...