Saturday, June 20, 2026

সুপ্রিম-নির্দেশ অমান্য কমিশনের! চ্যাট ‘ফাঁস’ করে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

নির্বাচন কমিশনের চ্যাট ‘ফাঁস’ করে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে বিভিন্ন নির্বাচন কমিশনের (Election Commission) তরফে মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপে যে নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশের চ্যাটের স্ক্রিন শট দিয়ে অভিষেক অভিযোগ করেন শীর্ষ আদালতের (Supreme Court) দেওয়া নির্দেশ মানছে না কমিশন।

নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায় বলে কি মনে করে কমিশন? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং যোগাযোগের সরকারী চ্যানেলগুলির আনুগত্যের উপর জোর দিয়েছে। তবুও আমরা প্রত্যক্ষ করছি যে নির্দেশগুলি আনুষ্ঠানিকভাবে দেওয়ার পরিবর্তে হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমে প্রচারিত হচ্ছে।“ গুরুতর অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, মাইক্রো-অবজারভারদের (Micro Observer) নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। পোস্টে  অভিষেক লেখেন, আইনগত এবং জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষ রোল অবজারভার সি মুরুগন মাইক্রো অবজারভারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন।


অভিষেকের আরও অভিযোগ, এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি লিখছেন, “রোল অবজারভারদের জেলা-ভিত্তিক মনোনীত করা হয়েছে, তবুও দেখা যাচ্ছে যে এই পর্যবেক্ষকদের সঙ্গে সংযুক্ত লগইন শংসাপত্রগুলি কলকাতা থেকে কেন্দ্রীয় ভাবে অ্যাক্সেস করা হচ্ছে। দিল্লিতে ইসিআই-এর রাজনৈতিক প্রভুদের নির্দেশে প্রশ্ন তৈরি করতে এবং বিশেষভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে লগইন ডেটা অপব্যবহার করা হচ্ছে। যদি এই বিষয়টি স্বাধীনভাবে পরীক্ষা করা হয়, তাহলে এটি প্রতিষ্ঠিত হবে যে লগইন (Login) ডিভাইসের টাওয়ারের অবস্থান এবং আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজারভারের প্রকৃত অবস্থান থেকে আলাদা।“
আরও খবরIPAC -ED Case: সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি, সুপ্রিম আদালতে ফের পিছিয়ে গেল শুনানি

তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “নির্বাচন কমিশন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়, জনসাধারণের আস্থা থেকে তার বৈধতা লাভ করে। আমরা এই বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরব।“ অভিষেক সাফ জানান, “দিল্লির জমিদারদের সঙ্গে যুক্ত বা তাদের নির্দেশে কাজ করা যেকোনও ব্যক্তিকে কঠোর এবং আপসহীন আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। নিজেদেরকে প্রস্তুত রাখুন!“

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...