Saturday, June 20, 2026

৭ বছরের নাবালিকা ধর্ষণ করে ড্রামের জলে ডুবিয়ে খুন! অভিযুক্ত প্রতিবেশী ‘কাকু’

Date:

Share post:

চরম অমানবিক ঘটনা বিজেপি জোটশাসিত অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)! সাত বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের (Minor rape and murder) অভিযোগ উঠেছে অন্ধ্র প্রদেশের অন্নামায়া জেলার মডনাপল্লিতে। নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে বাড়ির কাছের এক পরিত্যক্ত ড্রামের মধ্যে থেকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক কাকু সম্পর্কীয় ব্যক্তির বিরুদ্ধে। বছর ৩০-এর ওই ব্যক্তির নাম কুলবর্ধন।

সোমবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বছর সাতেকের ওই নাবালিকাকে। অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে থানায় অভিযোগ জানায় বাড়ির লোক। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু রাতে নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে কুলবর্ধনের বাড়ির এক জলের ড্রাম থেকে উদ্ধাত হয়েছে ওই নাবালিকার দেহ। আরও পড়ুন: স্তনে হাত-পাজামার দড়িতে টান অবশ্যই ধর্ষণের চেষ্টা! এলাহাবাদ হাই কোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে

অভিযোগ, এই কুলবর্ধন সবসময় মাদক ও মদের নেশায় ডুবে থাকে। সে প্রথমে নাবালিকাকে ধর্ষণ করেছে তারপর সেই ঘটনা ধামাচাপা দিতে জল ভর্তি ড্রামে চুবিয়ে মেরেছে। স্থানীয়দের একাংশের দাবি, রাতভর নিজের ঘরেই নাবালিকার দেহ লুকিয়ে রেখেছিল সে। পরে ড্রামে ভরে দেয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ উদ্ধার করে মডনাপল্লে সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...