Tuesday, April 21, 2026

ঘুরলেন ভিক্টোরিয়া থেকে নিউ মার্কেট, কলকাতায় ইতালীয় খাবারে মুগ্ধ ম্যাডসেন

Date:

Share post:

প্রথমবার আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে নেমে গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছে ইতালি(Italy)। কিন্ত ভারত থেকে খালি হাতে ফিরছে না আজুরিরা। তাদের প্রাপ্তি ক্রিকেটের বিশ্ব মঞ্চে খেলার অভিজ্ঞতা। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে ইতালির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ফুরফুরে মেজাজে ইতালি। পয়েন্ট-গ্রুপ পর্বের অবস্থান নিয়ে ভাবছে না ইতালি।একরাশ ভালো স্মৃতি নিয়েই দেশে ফিরতে চলেছে ইতালি।

বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনটির মধ্যে দুটি ম্যাচই কলকাতায় খেলেছে ইতালি, বেশির ভাগ দিনই কলকাতায় কাটিয়েছে আজুরিরা। শুধু ইডেন আর টিম হোটেলই নয়, মহানগরীতে মজেছেন ইতালীয় ক্রিকেটারা(Italy Cricket Team)। মঙ্গলবার ইতালি দলের ক্রিকেটাররা ঘুরে দেখেছেন ভিক্টোরিয়া, নিউ মার্কেট। শহরের বিখ্যাত ইতালিয়ান রেঁস্তোরাতেও যান তারা। কলকাতায় ইতালীয় খাবারে মুগ্ধ ইতালিও ক্রিকেটাররা। ক্যাপ্টেন ওয়ানি ম্যাডসেন ( Wayne Madsen) বলেন, আমরা গতকাল ফ্যাবরিকাতে গিয়ে ইতালিয়ান খবর খেতে যাই। আমরা ভাবতেই পারিনি কলকাতায় এত ভালো ইতালিয়ান খাবার পাওয়া যায়। দারুন লাগল। আমরা ভিক্টোরিয়া ও নিউ মার্কেট ঘুরতে যাই এখানের পরিবেশ দারুন।

একটা সময় চুটিয়ে হকি খেলতেন ইতালির অধিনায়ক ওয়ানি ম্যাডসেন। কিন্ত ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। তাঁর জীবনে মোড় ঘুড়ে যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ২০ বছর হকি খেলে খেলে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিই। আমি তখনও জানতাম না ইতালি একদিন বিশ্বকাপ খেলবে। দেশকে নেতৃত্ব দিতে পেরে ভালো লাগছে।

বর্তমানে তাঁর বয়স ৪২ ম্যাডসেন কতদিন খেলা চালিয়ে যাবেন এই প্রসঙ্গে ইতালি অধিনায়ক বলেন, আমি খেলি না খেলি এই টিমটা আমার হৃদয়ে থেকে যাবে। আমি খেলবে কিনা সেটা সময় বলবে। তবে এই দলটাকে ধরে রাখতে হবে। সেটা ফেডারেশনকে উদ্যাগ নিতে হবে। আগামী টি২০ বিশ্বকাপ আরও ২ বছর পরে , এই সময়কালে দলকে ধরে রাখতে হবে। এখান থেকে যা শিখলাম তা প্রয়োগ করতে হবে।

ইতালি ক্রিকেট দলের অধিনায়ক হলেও, নিয়মিত ফুটবল দেখেন। তাঁর প্রিয় খেলোয়াড় ফ্রান্সিসকো টোটি।’ বৃহস্পতিবার সম্মানের লড়াই জিতে বিশ্বকাপ শেষ করতে চান ইতালিয়ানরা।

Related articles

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...