Tuesday, April 21, 2026

‘স্বামী রামকৃষ্ণ’! জন্মতিথিতে নাম ভুল মোদির: বারবার বাঙালি মনীষীদের নাম বিকৃতিতে সংশোধনের দাবি তৃণমূলের

Date:

Share post:

বারবার বাঙালি-প্রেমী প্রমাণের মরিয়া চেষ্টা গোবলয়ের বিজেপি নেতাদের। আদতে তাঁরা যে বাংলার সংস্কৃতি থেকে কতটা দূরে বারবার তার নজিরও রাখছেন তাঁরা। তবে সেই পথে বারবার যেভাবে বাংলার মনীষীদের নাম বিকৃত করছেন বিজেপি নেতারা, তা বাঙালির অপমান বলেই দাবি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের (Sri Ramakrishna Paramhamsa) জন্মতিথিতে আগেভাগে শুভেচ্ছা জানাতে গিয়ে রামকৃষ্ণের উপাধিতেই ভুল করে ফেললেন স্বয়ং নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোশ্যাল মিডিয়া পোস্টে (social media post) সংশোধনের দাবি তৃণমূলের।

সংসদে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘দা’ সম্বোধনে অপমান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ‘সান্যাল’ বলে অপমান অমিত শাহর (Amit Shah)। উদাহরণ কম নয়। অথচ কখনই ক্ষমা চাওয়া বা নিদেনপক্ষে দুঃখ প্রকাশের পথে যায়নি অহংকারী বিজেপি। সেখানেই বারবার সরব বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

আর এবার শ্রীরামকৃষ্ণকে ‘স্বামী’ (Swami) সম্বোধন করে অপমানও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি লেখেন, ‘স্বামী’ রামকৃষ্ণ পরমহংসজির জন্মজয়ন্তীতে তাঁকে আদরপূর্ণ শ্রদ্ধাঞ্জলি। তিনি আধ্যাত্ম ও সাধনাকে যেভাবে জীবনীশক্তিতে রূপান্তরিত করেছিলেন তা যুগ যুগ ধরে মানবতার কল্যাণ সাধন করবে। তাঁর সুবিচার ও বার্তা সর্বদা প্রেরণা হয়ে থাকবে। বাস্তবিকই যে মানবতার বার্তা রামকৃষ্ণ পরমহংস নিজের সাধনায় দিয়েছিলেন, তাতে যে ধর্মীয় সহনশীলতার বার্তা ছিল, তার উল্লেখ মোদির লেখনিতে অনুপস্থিত।

সেই সম্বোধন নিয়েই এবার প্রধানমন্ত্রী ভুল সংশোধনের দাবি বাংলার শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘স্বামী’ (Swami) রামকৃষ্ণ!! আপনি নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব (Thakur Ramakrishna Paramhamsa)। ‘স্বামী’ রামকৃষ্ণ নন। দয়া করে নিজের পোস্ট সংশোধন করুন।

বিজেপির দিক থেকে যে এই আচরণ নতুন নয়, তা তুলে ধরে তিনি আরও দাবি করেন, বারবার আপনি ও আপনার দলের লোকেরা বাঙালি মনীষীদের নাম বিকৃত করছেন। আগেই আপনি ‘বঙ্কিমবাবু’ না বলে বললেন ‘বঙ্কিমদা’। সেটা সরাসরি অপমান ছিল। কেউ বলছেন ‘রবীন্দ্রনাথ সান্যাল’। কেউ অপমান করছেন রাজা রামমোহন রায়কে। আপনারা বাংলাকে জানেন না। বাংলায় বিজেপির কোনও সম্মান নেই। আপনার সরকার বাংলা-বিরোধী। এবং আপনার আজকের পোস্ট বাঙালিদের প্রতি আপনার মানসিকতার প্রতিফলন। বাংলার মানুষের আবেগ নিয়ে এভাবে খেলবেন না।

আরও পড়ুন : অভিষেকের অভিযোগে ঘুম ভাঙল কমিশনের! ব্যাখ্যা তলব মুরুগনের

পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন, ‘স্বামী’ শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে প্রযোজ্য হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের সেটা যে প্রযোজ্য নয় এটা নরেন্দ্র মোদি আর বিজেপি কে বোঝাবে। ‘ঠাকুর’ (Thakur) এখানে মানুষের শ্রদ্ধা থেকে অর্জন করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব (Sri Ramakrishna Paramhamsa)। ফলে যে কোনও গুরুদেবকে যে ‘স্বামী’ শব্দ সম্বোধন করা হয়, সেটা নির্দিষ্টভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে যায় না, এটা বিজেপি ও নরেন্দ্র মোদি জানেন না।

Related articles

আজ হলদিয়া- বারাকপুর- জগদ্দল- জোড়াসাঁকোতে চার জনসভা মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার প্রায় শেষ করার পর এবার দ্বিতীয় দফার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...