Monday, June 22, 2026

ঢুকছে জলীয়বাষ্প: দিনের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রাতের উষ্ণতা

Date:

Share post:

বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের সরাসরি পড়ছে না বাংলায়। কিন্তু তার প্রভাবেই বসন্তের শুরুতে এক ধাপে গোটা রাজ্যের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছুঁয়েছে কলকাতায়। আগামী দুই দিনে তা ৩৩ ডিগ্রি পর্যন্ত ওঠার পূর্বাভাস আবহাওয়া দফতরের। একইভাবে বাড়বে উত্তরের জেলাগুলির তাপমাত্রা।

দিনে শীত প্রায় উধাও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে। এই পরিস্থিতিতে এখনও সর্বনিম্ন (minimum temperature) তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রিতে। আগামী দুই দিনে সেই সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে ২০ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস। একইভাবে বাড়বে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস।

উত্তরের জেলাগুলিতে এখনও কিছুটা শীতের আমেজ ও কুয়াশার প্রভাব রয়েছে। তবে উত্তরের পাহাড়ের থেকে নিচে সমতলে নামলেই একইভাবে তাপমাত্রা বাড়া শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে মালদহ পর্যন্ত সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) দক্ষিণের মতই ১৭ ডিগ্রি ছুঁয়েছে। আগামী দুদিনে তা বেড়ে ১৯ ডিগ্রি পর্যন্ত ওঠার পূর্বাভাস।

আরও পড়ুন : কুনোয় এলো নতুন ‘অতিথি’: তিন সন্তানের মা হল গামিনী

তবে দার্জিলিং ও পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে পৌঁছালেও সেখানে কিছুটা ঠাণ্ডার বোধ রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হচ্ছে সপ্তাহের শেষ পর্যন্ত।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...