Tuesday, June 23, 2026

মায়ানগরীতে রহস্যমৃত্যু, হৃত্বিক ঘনিষ্ঠ পরিচালকের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

Date:

Share post:

নিজের বাড়িতে রহস্যমৃত্যু খ্যাতনামা পরিচালক এমএম বেগের (MM Baig Death)। তিনি বলিউড অভিনেতার হৃত্বিক রোশনের (Bollywood actor Hrithik Roshan) অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। শুক্রবার মধ্যরাতে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়িতে একাই থাকতেন। গত কয়েক দিন ধরে তাঁকে দেখতেই পাননি প্রতিবেশীরা। পরিচালকের শারীরিক অবস্থার অবনতির কথা আগে থেকেই জানতেন সকলে। তাই ৩-৪ দিন ধরে খোঁজ না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। প্রতিবেশীরা আবাসন কর্তৃপক্ষকে সবটা জানান। বেগের (MM Baig) বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে দরজা ভাঙতেই উদ্ধার হয় খ্যাতনামা পরিচালকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

এমএম বেগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। জনপ্রিয় পরিচালক প্রাথমিকভাবে সহকারী হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন। জানা যায় হৃত্বিকের প্রথম ছবিতে অভিনেতাকে সংলাপ বলা শিখিয়েছিলেন তিনি। এছাড়া রোশন পরিবারের সঙ্গেও বেগের সুসম্পর্ক ছিল। নাসিরুদ্দিন শাহকে নিয়ে ‘মাসুম গাওয়াহ’ নামে একটি ছবি পরিচালনার পাশাপাশি ‘কালা বাজার’, ‘আদমি খিলোনা হ্যায়’, ‘করজ চুকানা হ্যায়’, ‘কিষেন কানহাইয়া’র মতো বহু সিনেমায় কাজ করেছেন। কীভাবে পরিচালকের মৃত্যু হল তা স্পষ্ট নয়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...