Site Logo

রোহিত শেট্টির পর খুনের হুমকি রণবীরকে! ১০ কোটি দাবি করে ভয়েস নোট

EBBS Desk·
রোহিত শেট্টির পর খুনের হুমকি রণবীরকে! ১০ কোটি দাবি করে ভয়েস নোট

রোহিত শেট্টিকে (Rohit Shetty) প্রাণে মারার হুমকির পরেই রণবীর সিংহও (Ranveer Singh) পেয়েছিলেন খুনের হুমকি! বেশ কিছুদিন আগেই রোহিত শেট্টিকে প্রাণে মারার হুমকি আসে লরেন্স বিশ্নোইর গ্যাং থেকে। তাঁকে লক্ষ্য করে বাড়ির সামনে গুলিও চালানো হয় বেশ কয়েক রাউন্ড। এবার সামনে এলো, বলিউড তারকা রণবীর সিংহের খুনের হুমকির ঘটনা। জানা গিয়েছে রাণবীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হোয়াটসঅ্যাপে এসেছিল একটি ভয়েস নোট। যাতে দাবি করা হয় ১০ কোটি টাকা।

Sponsored

Sranchi In Article

মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাণবীরের খুনের হুমকি আসে আমেরিকার একটি ফোন নম্বর থেকে। নম্বর রেজিস্টার আছে, হ্যারি বক্সার নামের একজন লরেন্স বিশ্নোই ঘনিষ্ঠের। তিনি ১০ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দিয়েছিলেন রণবীরকে। আরও পড়ুন: মায়ানগরীতে রহস্যমৃত্যু, হৃত্বিক ঘনিষ্ঠ পরিচালকের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

Sponsored

Merlin In Article

ইতিমধ্যেই রণবীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তবে এখনো কোনো এফআইআর দায়ের করা হয়নি। অভিনেতার বাড়ি ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →