Tuesday, June 23, 2026

মোদি রাজ্যে কত ভুয়ো ভোটার! প্রকাশ চূড়ান্ত তালিকা

Date:

Share post:

আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাতে (West Bengal SIR Process) প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। পশ্চিমবঙ্গ, গুজরাট ছাড়াও আরও ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের বলি হয়েছে বাংলা ছাড়াও খোদ প্রধানমন্ত্রীর রাজ্যের বাসিন্দারাও। হয়রানির শিকার হতে হয়েছে গুণীজন থেকে সাধারণ মানুষ সবাইকে। এই নিয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আগেই মোদি রাজ্য গুজরাটে ১৭ তারিখ প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।

গুজরাটে চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে ৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার ৭২৫ জনের। খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। যার ফলে ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ থেকে কমে ৪ কোটি ৩৪ লক্ষে নেমে এসেছিল। খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত ভোটার তালিকায় ৫ লাখ ৬০ হাজার নাগরিকের নাম যোগ হয়েছে। আরও পড়ুন: রোহিত শেট্টির পর খুনের হুমকি রণবীরকে! ১০ কোটি দাবি করে ভয়েস নোট

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...