Tuesday, June 23, 2026

শহরকে ভালোবাসতে শিখিয়েছিলেন: শঙ্কর-প্রয়াণে আবেগঘন পোস্ট ‘শাহজাহান রিজেন্সি’ পরিচালকের

Date:

Share post:

কলকাতা শহরের একটা সময়ের চালচিত্র বারবার ফুটে উঠেছে প্রয়াত সাহিত্যিক শঙ্করের লেখায়। কলকাতাকে জানতে যে সেই সব লেখা বহু মানুষ তথা কয়েকটা গোটা প্রজন্মকে সাহায্য করেছে, তাঁর প্রয়াণে যেন সেই প্রাপ্তিস্বীকার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তাঁর ‘শাহজাহান রিজেন্সি’ (Shah Jahan Regency) যে শঙ্করের (Shankar) একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে কলকাতাকে চেনার সেই দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করেছিল, তা সাহিত্যিকের প্রয়াণে আরও একবার জানালেন পরিচালক।

কল্লোলিনী কলকাতার ভিতরেই যে বিরাট একটা শহর লুকিয়ে রয়েছে, তা ফুটে উঠেছিল শঙ্করের ‘চৌরঙ্গি’-তে (Chowringhee)। এই একটি উপন্যাস যে বহু প্রজন্মকে এই শহরকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে সহযোগিতা করেছিল, তা বলাই বাহুল্য। তবে সেই তালিকাতে যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছিলেন, তা তাঁর ‘শাহজাহান রিজেন্সি’ তৈরিতেই স্পষ্ট হয়েছিল। দুটি কাহিনী ও চলচ্চিত্রের অন্তরাত্মা যে এক, তা মেনে নিতেও অস্বীকার করেননি পরিচালক সৃজিত।

আরও পড়ুন : ‘সিনেমা বান্ধব’ শঙ্করের সঙ্গে আর আড্ডা হবে না: রঞ্জন

মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে তাই অনেকটাই আবেগপ্রবণ পরিচালক সৃজিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমার কাছে আপনি সবসময় সেই ব্যক্তিই থাকবেন, যাঁর একটি উপন্যাস, যা আমার কৈশোরের একটি দাগ রেখে যাওয়া অংশ, আমাকে এই কলকাতা (Kolkata) শহরকে ভালোবাসতে শিখিয়েছিল। আপনার একটি শান্তির প্রস্থান প্রার্থনা করি এবং অনেক ধন্যবাদ জানাই এক অবিস্মরণীয় সঙ্গে থাকা, যেখানে কিছু স্মৃতি ও চরিত্র আপনি তৈরি করে দিয়ে গিয়েছেন, তার জন্য।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...