Thursday, April 23, 2026

বিরিয়ানি ব্যবসায়ীর স্ত্রীর হুমকি অডিও ঘিরে তোলপাড় বারাকপুর!

Date:

Share post:

“গুলি করে মার্ডার করে দেব, বড়জোর ছ’মাসের জেল হবে, আমি তিন মাসেই বেরিয়ে আসব”— ফোনের ওপারে এক মহিলার এমন হুমকির অডিও (Murder threat) এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে (Social Media viral) ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে বারাকপুরে। অভিযুক্ত মহিলা মোহনপুরের এক প্রখ্যাত বিরিয়ানি দোকানের মালিক তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের স্ত্রী। নিজের ও সন্তানদের প্রাণহানির আশঙ্কায় ইতিমধ্যেই মোহনপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী।

মোহনপুর পঞ্চায়েতের সদস্য অনির্বাণ দাস (ডাকনাম জিৎ) । তাঁর অভিযোগ, এই ভাইরাল অডিওতে তাঁর স্ত্রী শোভনা দাস তাঁদেরই এক প্রাক্তন গাড়ি চালক সমীর সেনের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ও জেল খাটার ষড়যন্ত্র করা হয়েছে। অনির্বাণ দাসের দাবি, কেবল মৌখিক হুমকি নয়, পরিস্থিতি আরও ভয়াবহ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছোট সন্তানদের মারধর করা হচ্ছে। বাবার কাছে যেতে চাইলে তাদের বাধা দেওয়া ও শারীরিক অত্যাচার করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আরও পড়ুন: বলাগড়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি: ২৫ জন দোষী, দু’জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা

অনির্বাণ আরোও বলেন , তাঁর চেক জাল করা হয়েছে। এমনকি তাঁর নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা তুলছেন শোভনা দাস ও তাঁর সহযোগী ওই প্রাক্তন গাড়ি চালক সমীর। বর্তমানে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে রীতিমতো ভয়তে রয়েছেন অনির্বাণ। পুলিশের কাছে তিনি দ্রুত তদন্ত ও উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...