শেষ ইচ্ছে মতোই কেওড়াতলায় অনাড়ম্বর শেষকৃত্য সাহিত্যিক শঙ্করের

চোখের জলে শেষ বিদায়। সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের (Manishankar Mukhopadhyay) ইচ্ছে অনুযায়ী, রাখা হল না তাঁর দেহ। শুক্রবারই কলকাতার কেওড়াতলা (Keoratala) মহাশ্মশান-এ তাঁর শেষকৃত্য। উইলে তিনি দে’জ পাবলিশিং (Dey’s Publishing)-এর কর্ণধার সুধাংশুশেখর দে (Sudhanshu Shekhar Dey)-কে ‘কাস্টডিয়ান’ (Custodian) হিসেবে মনোনীত করে গিয়েছিলেন।
Sponsored

বাংলা সাহিত্যের অধ্যায়ের অবসান। প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় (Manishankar Mukhopadhyay) পাঠকের কাছে যিনি ‘শঙ্কর’ নামেই পরিচিত। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে ভুগছিলেন। তাঁর প্রয়াণের খবরে সাহিত্যপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored

পরিবার সূত্রে খবর, শুক্রবারই কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য। ছোট মেয়ে তনয়া এই মুহূর্তে কলকাতায় থাকায়, উইলে উল্লেখ করা তাঁর স্পষ্ট নির্দেশ অনুযায়ী, বড় মেয়ের আমেরিকা থেকে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে না।
Sponsored

২০২৩ সালে করা নিজের উইলে শঙ্কর স্পষ্টভাবে জানিয়ে গিয়েছিলেন মৃত্যুর পর কীভাবে সব কিছু হবে। দেহ যেন কখনও ঠান্ডাঘরে না রাখা হয়—এই নির্দেশ ছিল তাঁর অন্যতম। হাসপাতালে মৃত্যু হলে দেহ প্রথমে বন্ডেল রোডের বাড়িতে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন তিনি। সেখান থেকে সরাসরি কেওড়াতলায় দাহ। রবীন্দ্রসদন বা অন্য কোথাও দেহ শায়িত রাখা যাবে না—এ কথাও স্পষ্ট করে লিখে গিয়েছিলেন তিনি। এমনকী অনাবশ্যক কোনও আচার বা সাজসজ্জা যেন তাঁর দেহের উপর না চাপানো হয়, সে বিষয়েও উইলে কড়া নির্দেশ।
Sponsored

উইলে দে’জ পাবলিশিং (Dey’s Publishing)-এর কর্ণধার (Leader) সুধাংশুশেখর দেকে ‘কাস্টডিয়ান’ হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর কোন কোন সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে সবটাই লিখিত ছিল সেই উইলে।
Sponsored

শঙ্কর জানিয়ে গিয়েছিলেন, মৃত্যুসংবাদ আত্মীয়স্বজনদের দেওয়া হবে ঠিকই, কিন্তু কারও জন্য অপেক্ষা করা হবে না। পরিবারের তরফে জানানো হয়েছে, সাহিত্যিকের সমস্ত ইচ্ছেকেই সম্মান জানানো হয়েছে।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
14h ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
15h ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
16h ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
17h ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
18h ago
More from মহানগর
View All →
একশে জুলাইয়ে শহরে তিন রাজনৈতিক মঞ্চ, নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ
18h ago

তৃণমূলের একুশের মঞ্চ ভাঙচুর! গভীর রাতে সভাস্থলে মমতা-অভিষেক, ব্যানার-পোস্টার ছেঁড়ার তীব্র প্রতিবাদ দলনেত্রীর
1d ago

আজকের সোনার দাম দেখে নিন এক নজরে
1d ago

হাইকোর্টের শর্ত মেনে তারামণ্ডলের কাছেই একুশের মঞ্চ, প্রস্তুতি দেখতে হাজির কুণাল-দোলারা
2d ago

'বাংলার স্বার্থে নয়, উনি নিজের স্বার্থে চলছেন', সুদীপকে তীব্র আক্রমণ কুণালের
2d ago
