রবিবার সকালে শহরে কেন্দ্রীয় এজেন্সির হানা। আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে নেমে কাঁকুড়গাছির একটি বহুতলে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) আধিকারিকরা। জানা গিয়েছে বাড়ির মালিক শেয়ারের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বিভিন্ন ব্যবসায়িক নথি খতিয়ে দেখার কাজ চলছে। 

এদিন সাতসকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স (CGO complex) থেকে সোজা ফুলবাগান থানায় (Phoolbagan Police Station) পৌঁছে যান ED অফিসাররা। সেখান থেকে পুলিশকে সঙ্গে নিয়ে কাঁকুড়গাছির এক বহুতলের চারতলায় অভিযান চালান কেন্দ্রীয় আধিকারিকরা। শেয়ার বাজারের নামে কোনও কালো টাকা সাদা করা হচ্ছিল কিনা, ব্যবসায়ীর আয় বহির্ভূত উৎস রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কী নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ব্যবসায়ীর বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।