ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়লেন জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখন তাঁর দখলে। সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
আরও পড়ুন: জ্ঞানেশের মেয়ের অপকীর্তি! এনএসএ খারিজ মামলায় ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মেধা রূপমকে
এক্স হ্যান্ডেলে মোদি (Narendra Modi) লেখেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধ (second world war) পরবর্তী ইতালীয় ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে জানাই আন্তরিক অভিনন্দন। এই ঐতিহাসিক অর্জন তাঁর শক্তিশালী নেতৃত্বের প্রতি ইতালির জনগণের অটুট আস্থা ও বিশ্বাসের প্রতীক।"
ইতালির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি আরও লেখেন, "ভারত-ইতালি 'বিশেষ কৌশলগত অংশীদারিত্ব' জোরদার ও সুদৃঢ় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মেলোনির বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে উভয় দেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে এবং দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে আমি গভীর আগ্রহের সঙ্গে মুখিয়ে আছি।"
২০২৬ সালের জুন মাসেই ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছিলেন মোদি। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও রয়েছে জওহরলাল নেহরুর দখলে।
১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন নেহরু (Jawaharlal Nehru)। ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ, টানা ৪,৩৯৮ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। অন্য দিকে, ২০১৪ সালের ২৬ মে প্রথম বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদি। তার পর থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। নেহরুর রেকর্ড পেরিয়ে মোদির একটানা প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ৪,৩৯৯ দিনে পৌঁছেছে।
আরও পড়ুন: পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপির যুবনেতা, এলাকায় চাঞ্চল্য
এক দিকে ভারতে একটানা প্রধানমন্ত্রিত্বের নতুন রেকর্ড মোদির। অন্য দিকে যুদ্ধোত্তর ইতালিতে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড মেলোনির। আর এই দুই নেতার বন্ধুত্ব এখন ভারত-ইতালি সম্পর্কের ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব পাচ্ছে।
















