কয়েকদিন আগে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলা হয়েছিল দূর্গাপুরে। এবার শিক্ষক দিবসের দিন আরও মন খারাপ করা চিত্র সামনে এল। বিজেপির বাংলার বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি জায়গা থেকে তুলে ছুড়ে ফেলে দেওয়া হল ঝোপ-জঙ্গলে।
আরও পড়ুন: এল নিনোর দাপট, সমুদ্রের গ্রাস: বিপদের মুখে কলকাতার ভবিষ্যৎ
বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানের ঘটনা এটি। সেখান থেকে কয়েক পা এগোলেই বারুইপুর মহকুমা শাসকের অফিস ও বারুইপুর পুরসভা। সেখানে কীভাবে এই ঘটনা ঘটল? কারা ঘটালো? কিছুই জানা যায়নি। কোনও সিসিটিভি ফুটেজও নেই? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: জীবনতলায় বিজেপি- আইএসএফ সংঘর্ষ, আহত পদ্মদলের একাধিক কর্মী
প্রশ্নের মুখে বারুইপুর পুরসভার ভূমিকাও। কর্তৃপক্ষের উদাসিনতা নিয়ে ক্ষুব্ধ মানুষজন। শিশুদের বিনোদনের জন্য এই উদ্যান তৈরি করা হয় পুরসভার উদ্যোগে। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সেখানে বিদ্যাসাগর মূর্তির উদ্বোধন করেন তৎকালীন স্থানীয় কাউন্সিলার মোজাফফর আহমেদ। সেই মূর্তি অনাদরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আজ শিক্ষক দিবসে এমন ছবি চোখে জল এনে দেয়।
















