দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় (Jibantala, South 24 Parganas) ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। একটি রাজনৈতিক মিটিং ছেড়ে ফেরার পথে হামলার মুখে পড়েন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই তা চরম আকার নয়। রাজ্যের শাসক দলের তরফে এই ঘটনায় অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে আইএসএফের দিকে।  

বিজেপি-আইএসএফ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই পদ্মদলের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয়রা বলছেন, দুই রাজনৈতিক দল মুখোমুখি হতেই দুপক্ষের মধ্যে প্রথমে বাদানুবাদ ও তারপর রীতিমতো হাতাহাতি শুরু হয়। কয়েকজনের হাতে লাঠি থাকায় সেই দিয়েই একে অন্যকে আঘাত করা হয়। মুহূর্তে রক্তারক্তি পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষে জেনে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় জীবনতলা থানার পুলিশ। এখনও ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।