শুক্রবার রাতে আচমকা বেলগাছিয়া মেট্রো স্টেশনে (Belgachia Metro Station) ঢোকার মুখে একটি রেকের কামরা থেকে আতঙ্ক গলগল করে ধোঁয়া বেরোতে দেখা গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে সকলেই ট্রেন থেকে নেমে পড়েন। সাময়িকভাবে পরিষেবা। দ্রুত খালি করে দেওয়া হয় বেলগাছিয়া মেট্রো স্টেশন চত্ত্বর।
প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার সময় বেলগাছিয়া স্টেশনের কাছে মেট্রো রেকের একটি কামরা থেকে আশঙ্কা ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কামরা পুরো ঝাপসা হয়ে যায়। দরজা খোলার পরই দ্রুত যাত্রীরা স্টেশনে নেমে ছুটোছুটি শুরু করেন। তবে বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি। শর্ট সার্কিট থেকেই এই ধোঁয়া বলে প্রাথমিক অনুমান মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের। ঘটনার পর রেকটিকে নিরাপদে কারশেডে নিয়ে যাওয়া হয়। আগুন লেগেছিল কি না, নাকি বৈদ্যুতিক গোলযোগের কারণেই এতটা ধোঁয়া তৈরি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
মেট্রো বিভ্রাটে সমস্যায় পড়েন যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ লাইনে পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। কেন বারবার পাতাল রেলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
















