৫ সেপ্টেম্বর মাদার টেরেসার মৃত্যুবার্ষিকী। মাদার টেরেসার মৃত্যুবার্ষিকীর solemn occasion-এ কলকাতার ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র সদর দফতরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি 'মিশনারিজ অফ চ্যারিটি'-র সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি জোসেফ এম.সি.-র সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে KMC-তে ডিলিমিটেশন! ওয়ার্ড বিন্যাসে অসঙ্গতির অভিযোগ কুণালের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"মাদার টেরেসা সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন; তিনি অগণিত মানুষের জীবনকে মমতার স্পর্শে পূর্ণ করেছেন। মানুষের হারানো মর্যাদা ফিরিয়ে দিয়েছেন এবং নিঃস্বার্থ সেবার শক্তির কথা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন।
তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের মনে করিয়ে দেয় যে, সবকিছুর ঊর্ধ্বে মানবতাই হল সর্বপ্রধান।"

আরও পড়ুন: দেশের প্রথম প্রধানমন্ত্রীর পর এবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি! শিক্ষক দিবসে মন খারাপের চিত্র

তৃণমূল সুপ্রিমো আরও বলেন,"আমি মাদার টেরেসার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করলাম। তাঁর অসাধারণ সেবামূলক জীবন অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে এবং আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। প্রেম, সহানুভূতি ও মানবসেবার যে চিরন্তন বার্তা তিনি রেখে গিয়েছেন, তা আজও অত্যন্ত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ।
আমরা একটি সমতাভিত্তিক ও শান্তিপূর্ণ ভারতের স্বপ্ন ভাগ করে নিলাম-যে ভারত গড়ে উঠবে প্রেম, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও সহানুভূতির ওপর ভিত্তি করে।"