Tuesday, June 23, 2026

আজ ‘অমর একুশে’-র অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান, বিকেলে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

‘ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর’- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ দেশপ্রিয় পার্কে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা গান কবিতায় ভাষা আন্দোলনকে স্মরণের পাশাপাশি এদিন বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদানও অনুষ্ঠিত হবে। সাহিত্য ও সংস্কৃতি জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে জড়িয়ে বাঙালির প্রাণের প্রিয় বাংলা ভাষার দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি , আন্দোলন আর সালাম-জব্বর- বরকতদের আত্মবলিদানের রক্তাক্ত স্মৃতি। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে আয়োজিত ইউনেস্কোর অধিবেশনে ২১ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। বিশ্বের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে বাংলা ভাষা। অন্যান্য বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু শহর কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘অমর একুশে’ স্মরণ অনুষ্ঠিত হচ্ছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...