Thursday, April 23, 2026

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

Date:

Share post:

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি…।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শনিবার, আমতলায় তৃণমূলে (TMC) যোগ দেন তরুণ তুর্কী প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। আর সেখানেই ফের বয়সের ঊর্ধ্বসীমার কথা তুললেন অভিষেক।

এদিন অভিষেক বলেন, আমি যত দিন থাকব, ততদিন যাঁরা সামনে থেকে লড়তে চান, তাঁদের আহ্বান জানাচ্ছি। তার পরেই তিনি বলেন, এর মানে এই নয়, যে আমি কালকেই চলে যাচ্ছি। কিন্তু ঊর্ধ্বসীমার কথা আমিই বলেছি। সুতরাং আমাদের আদর্শ ঠিক করতে হবে।

অভিষেক স্পষ্ট করেই বলেন, তিনি চান, নতুন প্রজন্মকে আরও আরও বেশি করে এগিয়ে দিতে। এই প্রসঙ্গে সায়নী ঘোষের কথা বলেন। জানান, যুব তৃণমূলের সভানেত্রী ছিলেন, তাঁকে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হল। তার পর লোকসভার সাংসদ হয়ে গেলেন তিনি।

অভিষেক বলেন, “আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি। মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন রাজনীতি করবে—এমন তো হতে পারে না। তাঁকে তো অন্য কিছুও করতে হতে পারে।”

আরও পড়ুন – AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...