Friday, April 24, 2026

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

Date:

Share post:

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। শনিবার গাদাগ জেলার শিরাহাট্টি কেন্দ্রের এই বিধায়ককে পাকড়াও করে কর্নাটকের দুর্নীতি দমন শাখা বা লোকায়ুক্ত পুলিশ। পাঁচ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। এই ঘটনায় বিধায়কের পাশাপাশি তাঁর দুই ব্যক্তিগত সহকারী মঞ্জুনাথ বাল্মীকি ও গুরুনায়েককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাদাগ জেলার একটি সেচ প্রকল্পের টেন্ডার পাশ করানো এবং কাজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জনৈক ঠিকাদার বিজয় পুজারীর কাছে ১১ লক্ষ টাকা দাবি করেছিলেন বিধায়ক। বিজয় পুজারী নিজেই লোকায়ুক্ত পুলিশের দ্বারস্থ হয়ে বিষয়টি জানান। অভিযোগের সত্যতা যাচাই করার পর পুলিশ একটি ফাঁদ পাতে। ঠিক হয়েছিল, শনিবার প্রথম কিস্তি বাবদ ৫ লক্ষ টাকা দেওয়া হবে। সেই মতো বিধায়ক যখন টাকাটি নিচ্ছিলেন, তখনই ছদ্মবেশে থাকা পুলিশ আধিকারিকরা তাঁকে ঘিরে ফেলেন।

গ্রেফতারের আগে চন্দ্রু লামানিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় শেষ পর্যন্ত তাঁকে হেফাজতে নেওয়া হয়। ধৃত দুই ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও লেনদেনের মধ্যস্থতা করার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। দুর্নীতি দমন আইনে মামলা রুজু করার পাশাপাশি বিধায়কের বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার জেরে কর্নাটকের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

_

_

_

_

_

_

_

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...