Wednesday, June 24, 2026

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

Date:

Share post:

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার এ দেশে এসেছিলেন। সেই সময় যাঁদের জন্ম তাঁরা আজ শাকিরার অনুরাগী। মার্কিন পপতারকার পারফরম্যান্স স্বচোক্ষে দেখার অনুভূতিই আলাদা। এবার সেই অভিজ্ঞতা লাভের সুযোগ মিলতে চলেছে। এপ্রিলেই দুই মেট্রো সিটিতে ‘হিপ শেকিং’ নামে এক বিশেষ ভঙ্গিমাতেই অনুষ্ঠান করবেন শাকিরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে আগামী ১০ এপ্রিল (শুক্রবার) মুম্বইয়ের রেসকোর্সের মাঠে ও ১৫ এপ্রিল (বুধবার) দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গান – নাচে সমৃদ্ধ শাকিরার লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ ২০২৬ থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। যদিও টিকিট মূল্য সম্পর্কে এখনই কিছু ঘোষণা করা হয়নি। তবে পপতারকার এদেশে অনুষ্ঠানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের উন্মাদনা বাড়ছে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...