Wednesday, June 24, 2026

ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

Date:

Share post:

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ভাঙড়ের পোলেরহাট থানার (Poler Hat, Bhangar) গাজিপুরে একটি দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীদের উপর চড়াও হবার অভিযোগ আইএসএফের (ISF) বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আহত হন খাইরুল ইসলাম (Khairul Islam)।এই ঘটনার কিছুক্ষণ পরই একটি মিটিং শেষ করে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (TMC MLA Saokat Molla)। সেই সময় থানায় গিয়ে খাইরুলের ওপর হামলার অভিযোগ জানান তিনি। সেখান থেকে ফেরার সময় শওকতের গাড়িতে বোমা ও গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন বিধায়ক। রবিবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে।

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা না হলেও নির্বাচনের বাদ্যি বেজেছে বাংলায়। ইতিমধ্যেই তৃণমূলের (TMC) তরফে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে বাকি অংশে দলীয় প্রতীক আঁকা চলছে। শনিবার সন্ধ্যায় আচমকাই ভাঙড়ের গাজিপুরে দেয়াল লিখন ঘিরে আইএসএফ (ISF) -তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুপক্ষের বেশ কয়েকজন জখম হন বলে খবর। এই ঘটনার অভিযোগ জানাতে গিয়ে থানা থেকে ফেরার সময় শওকতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পাশাপাশি এক রাউন্ড গুলিও চালানো হয়েছিল সেই সময় এবং তাঁর কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন তৃণমূল কর্মীরা। বিধায়কের অভিযোগ, ‘এটা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) মদতেই হামলা চালানো হয়। আমাদের খাইরুলকে খুন করার পরিকল্পনা করে ও যখন মিটিং করছিল, তারপর লাইট অফ করে দিয়ে ওর উপর হামলা করা হয় এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করি। আর সেই অভিযোগ দায়ের করে ফেরার সময় আমার সঙ্গে অনেক গাড়ি ছিল। আর সেই গাড়ি লক্ষ্য করে গুলি চলে বোমা মারা হয়।’ আইএসএফ বিধায়কের গ্রেফতারির দাবিও করেছেন তিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...