Wednesday, June 24, 2026

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা 

Date:

Share post:

একজন দক্ষিণের সিনেমা জগতের ‘ঈশ্বর’, অপরজন বলিউডের ‘রাজা’। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে থাকলেও ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry) গর্ব এই দুই তারকাকে একসঙ্গে কাজ করতে কখনও দেখা যায়নি। আক্ষেপ ছিল অনুরাগীদের। তবে এবার অপেক্ষার অবসান। এক ফ্রেমে ধরা দিতে চলেছেন রজনীকান্ত ও শাহরুখ খান (Rajnikanth and Shahrukh Khan)। থালাইভার সঙ্গে ‘জেলার ২’ (Jailer 2 movie) ছবিতে কিং খানের কাজ করার খবর আগেই ছড়িয়ে পড়েছিল। কিন্তু প্রকাশ্যে শাহরুখ কিছু না বলায় জল্পনা বাড়ছিল। তবে এবার শোনা যাচ্ছে আগামী মার্চেই এই ছবির শুটিং ফ্লোরে যাচ্ছেন বলিউড বাদশা।

ভারতীয় বিনোদন জগতের দুই সুপারস্টার যে ছবিতে থাকার গুঞ্জন, তাতে চমক থাকবে না সেটা সম্ভব নয়। তাই ‘জেলার ২’ (Jailer 2)যে গল্পে -নাচে-গানে সারপ্রাইজ দেবে তা বলাইবাহুল্য। শোনা যাচ্ছে এই সিনেমায় শুধু শাহরুখের শুটিংয়ের অংশটুকুই বাকি রয়েছে, যা আগামী মাসে ৭ থেকে ৮ দিনের মধ্যে হয়ে যাবে। তবে চমক নিয়ে দুই তারকাই স্পিকটি নট। কিং খান ক্যামিও চরিত্রে অভিনয় করলেও ভরপুর অ্যাকশনে যে তার একটা বিশেষ ভূমিকা থাকবে তেমনটা আন্দাজ করা যাচ্ছে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), শিবা রাজকুমার, মোহনলালরা। ‘জেলার ২’-র হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের দক্ষিণ ভারতীয় ছবিতে প্রথমবার দেখা যেতে পারে অভিনেত্রী বিদ্যা বালানকে (Vidya Balan)।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...