Thursday, June 4, 2026

বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!

Date:

Share post:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমনের ঘটনা অব্যাহত। এই নিয়ে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফের বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আক্রান্ত হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker Attack)! মালদার কালিয়াচক থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সৈয়দ এস কে (৩৭), পেশায় কাপড় ব্যবসায়ী (ভ্রাম্যমাণ বিক্রেতা)। গত ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর তাঁকে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকরা জানিয়েছে, ছুরির আঘাতে তিনি গুরুতরভাবে জখম হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবারে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এলাকার রাজনৈতিক নেতৃত্ব। তাঁদের দাবি, আক্রান্তের পরিবারকে সবরকম আইনি ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবিও উঠেছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...