Wednesday, June 24, 2026

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

Date:

Share post:

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের সব শরিকই প্রতিবাদ জানিয়েছে। তবে দিল্লিতে এআই সামিট (AI Impact Summit) অনুষ্ঠানে যে প্রতিবাদের পথ বেছে নিয়েছে কংগ্রেস (Congress) একা, তাকে এবার সমর্থনের পথ থেকে সরে দাঁড়ালো তৃণমূল (TMC), সমাজবাদী পার্টি (SP), আরজেডি (RJD)। একে দেশের সম্মানে আঘাত বলে কংগ্রেসের প্রতিবাদকে সমালোচনা করা হল তিন দলের তরফেই।

এআই ইমপ্যাক্ট সামিটে নিরাপত্তা বেষ্টনী ভেঙে যুব কংগ্রেসের (Youth Congress) একঝাঁক নেতা ঢুকে পড়েন। সেখানে মোদিবিরোধী স্লোগান দিতে থাকেন। এরপর দৃষ্টি আকর্ষণ করতে জামা খুলে মূল মঞ্চে উঠে পড়েন। সেই সময় গোটা বিশ্বের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সংস্থার কর্ণধার থেকে বিশ্ব রাজনীতির একাধিক শীর্ষ নেতা, মিডিয়া উপস্থিত ছিল।

এই পরিস্থিতিতেই কংগ্রেসের এই পদক্ষেপের সমালোচনায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) প্রতিবাদ জানিয়ে লেখেন, এআই সামিটে (AI Impact Summit) জামা খুলে বিক্ষোভ খুব দুর্বল বিচারবোধের পরিচয় দেয়। যেখানে বিশ্বনেতা থেকে বিশ্ব বাণিজ্যের কর্ণধারেরা রয়েছে সেখানে এই ধরনের প্রতিবাদ দেশের জাতীয় গুরুত্বের প্রতি বিরূপ ধারণা তৈরি করে। গণতন্ত্র প্রতিবাদের অধিকার যেমন দেয়, তেমনই দায়িত্ববোধও প্রত্যাশা করে। যখন বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্বের প্রশ্ন আসে, তখন বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিণত মানসিকতা ও সংযমের পরিচয় দিতে হয়।

তৃণমূলের সঙ্গে একই সুরে জাতীয় স্বার্থ নিয়ে কংগ্রেসের প্রতিবাদের সমালোচনা সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) গলায়। তিনি জানান, এআই মঞ্চে যে আরেক হাঙ্গামা হয়েছে আমরা তার পক্ষে নই। এই সরকার মিথ্যা বলে, ভাঁওতাবাজি করে সেটা অন্য বিষয়। সেটা আমরা অভ্যন্তরীণভাবে লড়াই করে নেব। এখন তো গোটা দেশ জেনে গিয়েছে যে এই কেন্দ্রের সরকার মিথ্যা কথাই বলে। কিন্তু এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করা উচিত নয়, যেখানে বিদেশী অতিথিদের সামনে আপনার দেশের অপমান হয়।

আরও পড়ুন : মোদির AI বিশ্বমঞ্চে জামা খুলে বিক্ষোভ! কর্মীদের সমর্থন কংগ্রেসের

জোট শরিকের আরেক গুরুত্বপূর্ণ দল আরজেডি-র (RJD) সাংসদ মনোজ ঝা-ও (Manoj Jha) একইভাবে কংগ্রেসের পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, এই দেশের অভিযোগ রয়েছে। আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে। সেই ফাইল নিয়ে যা নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অভিযোগ থাকা আর তা তুলে ধরার জন্য কোন মঞ্চকে, কোন স্থান আপনি ব্যবহার করবেন, তা নির্ধারণ করে নেওয়া উচিত ছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...