Site Logo

মোদির AI বিশ্বমঞ্চে জামা খুলে বিক্ষোভ! কর্মীদের সমর্থন কংগ্রেসের

EBBS Desk·
মোদির AI বিশ্বমঞ্চে জামা খুলে বিক্ষোভ! কর্মীদের সমর্থন কংগ্রেসের

ভারতের সঙ্গে কীভাবে আমেরিকার শর্তে হল বাণিজ্য চুক্তি (trade deal)? কেন মার্কিন নীতি মেনে নিয়ে ভারতের কৃষকদের স্বার্থ বিসর্জন দিয়ে বাণিজ্য চুক্তি হল, এই সব প্রশ্ন এবার নরেন্দ্র মোদির বিশ্বকে আহ্বান জানানো এআই ইমপ্যাক্ট সামিটের (AI Impact Summit) মঞ্চে। যেভাবে সাম্প্রতিক সময়ে বিশ্বের একাধিক দেশে আন্তর্জাতিক বৈঠকের মঞ্চে বা শহরে বিভিন্ন অভ্যন্তরীণ কারণ তুলে ধরে বিক্ষোভ হয়েছে, এবার সেই প্রতিফলন ভারতের রাজধানীতে। এই ঘটনায় দেশের সম্মানহানি, দাবি তুলে সরব বিজেপি (BJP) নেতৃত্ব। পাল্টা কংগ্রেসের (Congress) দাবি, দেশের কৃষকদের নিয়ে প্রশ্ন তবে আর কোথায় তোলা উচিত?

Sponsored

Sranchi In Article

এআই ইমপ্যাক্ট সামিটে দুই মার্কিন যুযুধান আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রতিদ্বন্দ্বী সংস্থা ওপেনএআই (OpenAI) ও অ্যানথ্রোপিকের (Anthropic) কর্ণধারদের এক মঞ্চে পাশাপাশি দাঁড় করিয়েছেন। কিন্তু তাঁদের হাতে হাত মেলাতে পারেননি নরেন্দ্র মোদি। তবে দুই সংস্থাই ভারতে এসে একসঙ্গে তাঁদের প্রচার চালাতে পেরেছে নরেন্দ্র মোদির জমানায়। অর্থাৎ এআই-তেও (AI) ভারতকে আমেরিকা নিজেদের প্রচারের মঞ্চ হিসাবে কাজে লাগিয়েছে এআই ইমপ্যাক্ট মঞ্চে।

Sponsored

Merlin In Article

সেখানেই এবার একদল কংগ্রেস (Congress) নেতা প্রশ্ন তুললেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (trade deal) নিয়ে। এআই সামিটের (AI Impact Summit) মঞ্চে যুব কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরা নিরাপত্তা বেষ্ঠনী ভেদ করেই কোনওভাবে ঢুকে পড়েন। কীভাবে তাঁরা ঢুকেছেন, তা অবশ্য এখন তদন্তাধীন। তবে স্লোগান জোরালো হলেও তাতে প্রাথমিকভাবে কেউ নজর না দেওয়ায় শেষে মূল মঞ্চে গিয়ে জামা খুলে হাতে নরেন্দ্র মোদির ছবি দেওয়া বিক্ষোভের তুলে ধরা হয়।

Sponsored

Shyam Sundar In Article

পরে পুলিশ অন্তত চারজনকে গ্রেফতার করে যার মধ্যে জাতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, বিহার যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক, উত্তরপ্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি রয়েছেন। এরপরই দিল্লির বিজেপি কর্মীরা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখায়।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

পাল্টা কংগ্রেস দাবি করে, যুব কংগ্রেসের নেতারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছে। তাতে বিজেপির সোশ্যাল মিডিয়া লড়াকুরা হঠাৎ মাঠে নেমে পড়ল। এই মঞ্চ ছাড়া আর কোথায় তাঁরা এই প্রতিবাদ তুলে ধরতেন? সংসদে তো প্রতিবাদ করলে ২৫ জন সাংসদকে বাইরে বের করে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রতিবাদ তো সেখানেই করতে হবে যেখান থেকে মানুষের কাছে পৌঁছাবে প্রতিবাদের কথা।

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →