Thursday, June 25, 2026

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

Date:

Share post:

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মহিলাদের আইসিসি টি২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপেও একই গ্রুপে রাখা ভারত ও পাকিস্তানকে। ফলে গ্রুপ পর্বেই দু দেশ মুখোমুখি হবে।

মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে মহিলাদের আইসিসি টি২০ বিশ্বকাপের ( Women’s T20 World Cup 2026) সূচি ঘোষিত হয়েছে। মোট ১২ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ১-এ রয়েছে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস। গ্রুপ ২-এ আয়োজক ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান দ্বৈরথই আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ১৪ জুন এজবাস্টনে হবে এই মেগা ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করবে হরমনপ্রীত ব্রিগেড। ১৭ জুন হেডিংলিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত । ২১, ২৫ এবং ২৮ জুন হরমনপ্রীতদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া।

দু’টি গ্রুপ থেকে দু’টি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল। দু’টি ম্যাচই হবে ওভালে। ৫ জুলাই লর্ডসের মাটিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...