Sunday, April 26, 2026

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

Date:

Share post:

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে টস জিতে ব্রিসবেনের ২২ গজে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং করতে নেমে পর পর আউট হয়ে যান ওপেনার প্রতীকা রাওয়াল (০), শেফালি বর্মা (৪) এবং জেমাইমা রদ্রিগেজ (৮)। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলের হাল ধরেন স্মৃতি ও হরমনপ্রীত। স্মৃতি খেললেন ৬৮ বলে ৫৮ রানের ইনিংস। ৭টি চার মারলেন তিনি। পাঁচ নম্বরে নেমে হরমনপ্রীত করলেন ৮৪ বলে ৫৩। ৩টি চার রয়েছে তাঁর ইনিংসে। ২১৪ রান তোলে ভারত।

৩৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৬ রান করেন বেথ মুনি। হাফসেঞ্চুরি করেন অ্যালিসা হিলি। ৪৮ রানে অপরাজিত থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড। ভারতের হয়ে শ্রী চরণী ২, ক্রান্তি গৌড় ১, দীপ্তি শর্মা ১ উইকেট নেন। তবে চোট পেয়ে ফিল্ডিং করতে নামতে পারলেন না হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur)। তাঁর চোট চিন্তায় রাখল ভারতকে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘অধিনায়ক হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur) দ্বিতীয় ইনিংসে মাঠে আসেননি, কারণ ব্যাটিং করতে গিয়ে বাম হাঁটুতে চোট পান তিনি।’

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...