Sunday, April 26, 2026

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

Date:

Share post:

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন অনেকেই। আর কমিশনের এই কাজে কেন্দ্রের শাসকদল বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ। এর জেরে বিএলও-দের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের দলবদলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (West Bengal SIR) যেতেই বাধে বিপত্তি। চরম বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। আন্দোলনকারীদের তরফ থেকে ‘চোর’ স্লোগান তুলে জুতো ছোড়া হয় বলে অভিযোগ।

বিক্ষোভকারী বিএলও-দের একাংশের অভিযোগ, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ নিয়ে দিনের পর দিন তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অথচ তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে এদিন শুভেন্দুকে কমিশনের ভিতরে যেতে দেখে ক্ষোভ আরও বাড়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে কমিশনের দফতরে যান শুভেন্দু। এরপরেই উত্তেজনা চরমে পৌঁছায়। ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁর দিকে জুতো ছুড়েও মারা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আরও পড়ুন: ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তাঁরা ‘রেজিস্ট্রার্ড চোর’ বলে মনে করেন। তাঁদের অভিযোগ, বিরোধী দলনেতা হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। তাই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। ঘটনার পর শুভেন্দু জানান, এদিন বেশ কিছু দাবি এবং অভিযোগ নিয়ে সিইও দফতরে গিয়েছিলেন তিনি। তিনি দাবি করেছেন, দুই জেলার জেলাশাসক বাদ যাওয়া নাম তুলতে চাপ দিচ্ছেন। শুনানির শেষ দিনে নদিয়ার এডিএম গিয়ে প্রভাব খাটিয়েছেন। অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এদিন এই সংক্রান্ত বেশ কিছু দরকারে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যান।

জুতো ছোড়ার অভিযোগ তুলে বিরোধী দলনেতার হুমকি, “সব ছবি তোলা থাকছে, মে মাসের পর সকলকে উল্টো ঝোলানো হবে।“ তাঁর এই বিতর্কিত মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...