Saturday, June 20, 2026

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

Date:

Share post:

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। এর মূল উদ্যোক্তা গ্রেগ চ্যাপেল।  গ্রেগ, সুনীল গাভাসকর , কপিল দেব ছাড়াও সই করেছেন ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, মাইকেল আর্থারটন, নাসির হুসেন, মাইক ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়, জন রাইট, কিম হিউজ এবং বেলিন্ডা ক্লার্ক। অবশেষে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়কের চিকিৎসা নিয়ে উদ্যোগী হল পাক প্রশাসন।

২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে রয়েছেন ইমরান(Imran Khan)। গত মাসে তাঁর ডান দিকের চোখের রেটিনায় সমস্যা  ধরা পড়ে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকটাই। সেই নিয়ে সরব হন তাঁর পরিবারের সদস্যরা। এর পরে মঙ্গলবার তাঁকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চোখের চিকিৎসা হয়েছে।

তবে এই চিকিৎসা প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই এবং ইমরান খানের(Imran Khan) পরিবার। তাঁর বোন আলেমা খানম অভিযোগ করেন, তাঁদের না জানিয়ে মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি হাসপাতালের রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। পরিবার চাইছেন বেসরকারি হাসপাতালে ইমরানের চিকিৎসা হোক।

যদিও পাক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রীতি মেনে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। চিকিৎসার পর অনেকটা ভালো আছেন ইমরান।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...