ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

Date:

Share post:

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে খুন করার অভিযোগ হাওড়ায়। ঘটনার পরই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গুলি চালানোয় অভিযুক্ত দুজনের খোঁজ শুরু করেছে হাওড়া পুলিশ (Howrah Police)। নিহত যুবকের নাম সফিক খান। বয়স ২৭।

বুধবার ভোর ৩.৪৫ নাগাদ হাওড়ার গোলাবাড়ির (Golabari) পিলখানা সেকেন্ড লেনে রোজা শুরুর আগে স্থানীয় বাসিন্দারা জমায়েত করেছিলেন। সেখানেই অন্যদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সফিক খান নামে ওই যুবক। তারই কাছে তার পূর্ব পরিচিত দুই যুবকও দাঁড়িয়েছিল। সুযোগ বুঝে প্রথমেই তারা একেবারে সামনে থেকে সফিকের মাথায় গুলি (firing) চালায়। এরপর মৃত্যু নিশ্চিত করতে বুকে পরপর গুলি চালানো হয়।

ঘটনাস্থল থেকে দুই আততায়ী পালিয়ে গেলেও স্থানীয় সিসিটিভি ক্যামেরায় (CCTV camera) তাদের পুরো ছবি ধরা পড়ে। স্থানীয়দের দাবি এই দুই আততায়ী স্থানীয় বাসিন্দা। একজনের নাম হারুন খান ও অন্যজন রোহিত। হারুন পিলখানা থার্ড লেনের বাসিন্দা বলেও তাঁরা জানান।

আরও পড়ুন : ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

এই পরিস্থিতিতে যাতে কোনওভাবেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে না পালাতে পারে, তার জন্য তৎপর পুলিশ। ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চালানোর ঘটনা বলেই পুলিশের অনুমান। সম্প্রতি নিহত সফিক ও হারুন একটি কাপড়ের ব্যবসায় যুক্ত হয়েছিল। তা থেকে শত্রুতা হতে পারে বলেও অনুমান পুলিশের।

spot_img

Related articles

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...

SIR নথি হস্তান্তরের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট: মাধ্যমিক অ্যাডমিটে নতুন নির্দেশিকা

মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকরা এসআইআরের লজিকাল ডিসক্রিপেন্সি নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। যত দ্রুত...

যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

অনলাইনে কোন কন্টেন্ট দেখানো হবে, তা নিয়ে নজরদারি চালাতে গিয়ে ধরা পড়ল বড়সড় গরমিল। যার জেরে দেশে ৫...