Tuesday, April 28, 2026

পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের! চালু হচ্ছে সৌরচালিত ডিপ টিউবওয়েল

Date:

Share post:

কৃষি ক্ষেত্রে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথম সৌরবিদ্যুত (West Bengal Solar Irrigation) চালিত মিডিয়াম ডিপ টিউবওয়েল প্রকল্প চালু হয়েছে। রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেবহোগ এলাকায় পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু হয়েছে। এই সৌরচালিত প্রকল্পের মাধ্যমে ১৫০ বিঘা কৃষিজমিতে সেচের ব্যবস্থা হবে। উপকৃত হবেন মোট ৩৫৮ জন চাষি। ইতিমধ্যেই ১৩০ বিঘা জমিতে সেচ পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে ৬০ বিঘায় ধান, ৪০ বিঘায় রজনীগন্ধা এবং ৩০ বিঘায় সবজি চাষ হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সৌর বিদ্যুৎ চালিত পাম্প, স্প্রিংকলার ও টিউবওয়েল বসানো হয়েছে। নদিয়ার খিসমা এলাকায় ৬টি লাইট ডিউটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। সুন্দরবনের লবণাক্ত এলাকায় সৌরচালিত ড্রিপ সেচ ব্যবস্থাও চালু হয়েছে বলে জলসম্পদ দফতর সূত্রে জানা গেছে। এই ধরনের প্রকল্পে ডিজেল পাম্পের উপর নির্ভরতা কমবে। ফলে চাষের খরচ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে আসবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

প্রশাসনের দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় এই প্রকল্প কৃষকদের আয়ের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সফল হলে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই মডেল বিস্তারের ভাবনা রয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, প্রকল্পে ৬টি মাউন্টিং স্ট্রাকচারের উপর ৩৬টি সৌর প্যানেল বসানো হয়েছে। মোট ক্ষমতা ১৯,৮০০ ওয়াট পিক। গোটা প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় ৪৩ লক্ষ ৯৬ হাজার টাকা। লক্ষ্য, পরিবেশবান্ধব, নির্গমনহীন ও সাশ্রয়ী সেচ ব্যবস্থা গড়ে তোলা।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...