Tuesday, April 28, 2026

বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

Date:

Share post:

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ঘটনায়। বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার চৌসা এলাকায় বিয়ের মঞ্চে মালাবদলের সময় এক তরুণীকে গুলি করার অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে।

আহত কনের নাম আরতি (Arati)। অভিযোগ, মালাবদলের সময় আচমকাই মঞ্চে এসে গুলি চালায় তাঁর প্রাক্তন প্রেমিক দীনবন্ধু (Dinabandhu)। গুলি লাগে আরতির পেটে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরতিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বারাণসীতে (Varanasi) পাঠানো হয়েছে। আরও পড়ুন: ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুফস্সিল থানার পুলিশ (Police)। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আরতির সঙ্গে অভিযুক্ত যুবকের আগে প্রেমঘটিত সম্পর্ক ছিল, সেই কারণেই এই হামলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক। তাকে ধরতে তল্লাশি চলছে।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...