Sunday, May 3, 2026

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

Date:

Share post:

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে হচ্ছে বাস্তবে বিয়ে হচ্ছে। আবার তারকা জুটির বিয়ে দেখে কখনও বোঝাই যাচ্ছে না বিয়ে হচ্ছে না শুটিং। তবে সব জল্পনার অবসানে গাঁটছড়ায় ভিরোশ (Virosh) জুটি।

চুপি সারে প্রেম পর্ব সারার চেষ্টা করলেও বিয়েটা জাঁকজমক করেই করার কথা ভেবেছিলেন রশ্মিকা (Rashmika Mandanna) ও বিজয় (Vijay Deverakonda)। তাই উদয়পুরের (Udaipur) ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরে নিজেরাই নিজেদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাতা ভরিয়ে ফেললেন বিয়ের ছবিতে।

তবে ছবির থেকেও নজর কাড়ল পরস্পরের প্রতি, নিজেদের সম্পর্কের প্রতি দুজনের দেওয়া বার্তা। বিজয় নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখলেন কীভাবে রশ্মিকা তাঁর জীবনের অবিচ্ছেদ্য হয়ে পড়েছিলেন। কীভাবে একটা দিন তাঁর সঙ্গ দেখা না হলে তিনি অভাববোধ করতেন। কীভাবে খাওয়ার সময় উল্টোদিকে রশ্মিকা না থাকলে পেট ভরত না। কীভাবে ওয়ার্ক আউটের পরিশ্রম রশ্মিকার জন্যই অর্ধেক হয়ে যেত। সব শেষে লিখলেন, তাই তিনি তাঁর প্রিয় বন্ধুকেই তাঁর জীবনসঙ্গিনী বানিয়ে ফেললেন।

আরও পড়ুন : তেলুগু রীতিতে বিয়ে শুরু বিজয়-রশ্মিকার, কোডাভা নিয়মে বিবাহ অনুষ্ঠান বিকেলে

একইভাবে রশ্মিকাও সম্পর্ক ও বিজয়কে নিয়ে বলতে গিয়ে অনুরাগীদের চোখ ভিজিয়ে দিলেন তাঁর লেখায়। তিনি পরিচয় করিয়ে দিলেন নিজের স্বামীর সঙ্গে, যিনি সেই মানুষ যে তাঁকে শিখিয়েছে ভালোবাসা কাকে বলে। যে শিখিয়েছে শান্তিতে থাকা কাকে বলে। যিনি সবসময় তাঁর বড় হওয়ার স্বপ্নকেই সমর্থন করে গিয়েছেন। উল্টে শিখিয়েছেন যা তিনি পেয়েছেন তিনি তার থেকেও বেশি কিছু করার ও পাওয়ার যোগ্য। আজ তিনি যেমন একজন নারী হতে চেয়েছিলেন তেমন হতে পেরেছেন আর সেটা বিজয়েরই জন্য।

Related articles

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...